শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতঃ মাদক ও বাল্যবিবাহ রোধে সমন্বিত উদ্যোগের তাগাদা গাইবান্ধায় অবৈধভাবে দোকান নির্মাণ করা হচ্ছে সীতাকুণ্ডে নামাজরত অবস্থায় মা-মেয়েকে জিম্মি করে ডাকাতি: ১৫ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ড সীতাকুণ্ডে শিপইয়ার্ডে নীরব চাঁদাবাজি: জিম্মি মালিকরা, আটক ১ উত্তাল সঙ্খনদীতে লাকড়ি ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ সীতাকুণ্ডে পাহাড় ধসে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু প্রবল বর্ষণে সীতাকুণ্ডের বিভিন্ন স্থান প্লাবিত, বাড়িঘর-অফিস-মসজিদে পানির হানা দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু গৃহবধূ সুমির সন্ধান চায় পরিবার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

  • আপডেট সময়ঃ শনিবার, ১৬ মে, ২০২৬

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ও হয়রানি বন্ধের দাবিতে চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘন্টাব্যাপি ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ১১ মে সকালে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধনে চন্দনাইশ ফারিয়ার সভাপতি মো. আরিফ হোসেন সরকারের সভাপতিত্ব করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ফারিয়ার সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, দপ্তর

 

সম্পাদক জুয়েল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, অর্থ সম্পাদক লাকু হাওলাদার প্রমুখ। এছাড়া বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ অবদান রাখলেও কর্মক্ষেত্রে প্রতিনিয়ত অবহেলা, হয়রানি ও অসম্মানজনক আচরণের শিকার হতে হয়। চিকিৎসক, ফার্মেসি ও স্বাস্থ্যসেবার সঙ্গে সমন্বয় করে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সেই তুলনায় আমরা মর্যাদা পাই না। বক্তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নয়, তারা উচ্চশিক্ষিত, প্রশিক্ষিত ও পেশাদার কর্মী। অথচ বিভিন্ন স্থানে তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়, যা অত্যন্ত দুঃখজনক। কর্মক্ষেত্রে নিরাপত্তা, সম্মানজনক আচরণ ও পেশাগত অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »