মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬ এর বাছাইপর্ব শুরু উলশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে পানিতে পুবে তিনদিনে চার শিশুর মৃত্যু,অসর্কতায় এমনটি ঘটছে! ছাতকের গোবিন্দগঞ্জে শিক্ষা ও সড়ক উন্নয়নে ৯১ কোটি টাকার বিশাল উন্নয়ন প্রকল্পের ঘোষণা আবারো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার বাঘা বলি শরীফ ফৌজদারহাট কাঁচা বাজারে জামায়াতের উদ্যোগে নলকূপে স্থাপন সীতাকুণ্ডে অবৈধ কারখানার জিংক পাউডার কেলেংকারীঃ দুই জামায়াত নেতার মধ্যে পাল্টাপাল্টি আভিযোগ! সীতাকুণ্ডে জামান হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও হাজী সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশ কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদ থেকে লক্ষ টাকার মালামাল চুরি
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

কেমন ছিল বিপ্লবী বীর শরিফ ওসমান হাদির শেষ বিদায়! পাঁচশত ভোট কামনা করে নিয়েগেলো লক্ষলক্ষ ভোট! 

  • আপডেট সময়ঃ রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

মোঃ দিদারুল আলম (দিদার) নিজস্ব প্রতিবেদকঃ

শেষ পর্যন্ত দেশের আপামর মানুষকে কাঁদিয়ে বিদায় নিলেন বিপ্লবী শরীফ ওসমান হাদি। হাদি চেয়েছিলেন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে দেশের আইন প্রণয়নে ভূমিকা রাখতে। ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ন্যায়বিচার কায়েম করা ছিল তার আজীবন লালিত স্বপ্ন। বাংলাদেশের সকল আধিপত্যবাদের কবর রচনা ছিল হাদির চেতনা।

সেই শহীদ হাদির চেতনা ছুঁয়ে গিয়েছে দেশের লাখো  লাখো মানুষকে। তাইতো তার জানাজায় লাখ লাখ মানুষ হাজির হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। হাদি হাসিমুখে বলেছিলেন, ঢাকা-৮ আসন থেকে যদি ৫০০ ভোট পান তবে তাতেই তিনি খুশি হবেন। এর নিচে যদি ভোট পান, তাহলে তার মন খারাপ হবে।

ঘাতকের বুলেট হাদির প্রাণ ছিনতাই করতে পারলেও, হাদির সেই ৫০০ ভোট কেড়ে নিতে পারেনি। গতকাল জাতীয় সংসদ ভবনের প্রাঙ্গণে অন্তত পাঁচ লাখ মানুষের উপস্থিতি জানান দিয়ে গেল হাদির ৫০০ ভোট লাখো গুণে ফিরে এসেছে। তার প্রাণহীন দেহ ঠিকই পৌঁছেছিল সংসদ ভবনে, কিন্তু তখন হাদি পৌঁছে যান জাগতিক সংসদের অনেক ঊর্ধ্বে।

বিভিন্ন পর্যালোচনা বলছে, শরীফ ওসমান হাদির জানাজায় উপস্থিত হন কয়েক লাখ মানুষ। তবে হাদির জানাজায় আসলে কত লোক সমাগম হয়েছে তা বাস্তবে সঠিকভাবে বলা কঠিন। বুয়েট থেকে জানাজায় অংশ নেয়া একদল শিক্ষার্থী তাদের একটি বিশ্লেষণে দেখিয়েছেন, হাদির জানাজায় প্রায় অন্তত ৮ লাখ মানুষ অংশ নিয়েছেন। তারা বলছেন, নিজেদের অংশগ্রহণের অভিজ্ঞতা থেকে এবং বিভিন্ন পয়েন্টে উপস্থিত মানুষের সাথে কথা বলে তারা হিসাব করেছেন—শরীফ ওসমান হাদির জানাজায় উপস্থিত মানুষ ১ লক্ষ ১৫ হাজার বর্গমিটারের মত জায়গা দখল করেছিলেন। এরকম ঘনত্বের জনসমাগমে উপস্থিত মোট মানুষের সংখ্যা এক মিলিয়ন বা ১০ লক্ষের কাছাকাছি হতে পারে।

একুশে টেলিভিশন সংসদ ভবনের আশপাশের এলাকার রাজউকের ডিটেইলড ম্যাপ ও স্যাটেলাইটের মাধ্যমে বিশ্লেষণ করে এবং ড্রোন ফুটেজের সাথে সমন্বয় করে দেখার চেষ্টা করেছে যে, জানাজায় উপস্থিতির আনুমানিক সংখ্যাটা আসলে কত। বিশ্লেষণে দেখা যায়—মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং তৎসংলগ্ন মাঠ, খামারবাড়ি পর্যন্ত সংযোগ সড়ক এবং আসাদ গেটের জনসমাগমের অংশ নিয়ে আনুমানিক ১ লক্ষ ৬৮ হাজার বর্গমিটার এলাকায় জমায়াত হয়েছিল। বাস্তব ঘনত্ব অনুসারে প্রতি বর্গমিটারে চারজন থেকে পাঁচজন হিসেব করলে সেখানে অন্তত ৬ লাখ ৭২ হাজার থেকে ৮ লাখ ৪০ হাজার মানুষের উপস্থিতি সম্ভব।

এছাড়া শুরুর দিকে ড্রোন শটগুলোতে সংসদ ভবনের পূর্বদিকের মাঠ খালি দেখা গেলেও, জানাজার পূর্বেই ওই মাঠও পূর্ণ হয়ে গিয়েছিল বলে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়। হাদির জানাজায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা আর মানিক মিয়া এভিনিউতে যে জনস্রোত নেমেছে, তা আসলে সঠিকভাবে গুণে বের করা দুষ্কর। এসব জনস্রোত গণনায় আয়তন হিসেবে স্ট্যাটিস্টিক্যাল ভাবে আনুমানিক বিচারই সারা বিশ্বে বেঞ্চমার্ক হিসেবে গৃহীত। সে হিসেবে শরীফ ওসমান হাদির জানাজায় নিম্নে ৫ লাখ থেকে সর্বোচ্চ এক মিলিয়ন পর্যন্ত উপস্থিতি হতে পারে বলে অনেক বিশ্লেষকই মত দিচ্ছেন।

তবে সংখ্যাটা যতই হোক, ওসমান হাদি যে দেশের কোটি মানুষের মনে আলোড়ন তুলে ভালোবাসার একটা স্থান লাভ করেছেন, সেটা কেউই অস্বীকার করতে পারবে না। তাইতো উপস্থিত জনস্রোত স্লোগান তুলেছিল— “আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব।” “আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব।”

 

মোঃ দিদারুল আলম (দিদার)

  • সম্পাদক ও প্রকাশক, “দৈনিক দেশি নিউজ ২৪”
  • কো-অর্ডিনেটর,সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটি।
  • চট্টগ্রাম জেলা জয়েন্ট সেক্রেটারি,জাতীয় সাংবাদিক সংস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »