বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের মুরাদপুরে আবারো যুবক খুন! সিলেটে ছাতক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিসহ পিআইসিদের যতো অভিযোগ সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত সানলাইট ভবনকে ঘিরে আসল সত্যটা কি ? সীতাকুণ্ডে বারাকা রিসাইক্লিং শিপ ইয়ার্ড পরিদর্শনে এশিয়ান ইউনিভার্সিটির প্রতিনিধিদল সীতাকুণ্ডে জায়গা-সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে সাবেক পৌর শিবির সভাপতি গুরুতর আহত সীতাকুণ্ডের ইতিহাসে এই প্রথম দুর্গম জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫ জন চট্টগ্রামের সীতাকুণ্ডে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম সীতাকুণ্ডের সন্ধীপ চ্যানেলে শতাধিক ড্রেজার দিয়ে বালু উত্তোলন’র প্রতিবাদে উপকূল বাসীর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান।

  • আপডেট সময়ঃ সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের আলেকদিয়া উপকূলীয় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপকূলবাসি প্রতিবাদী
বেঁড়ীবাধ , ভিটা মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
রবিবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে আলেকদিয়া এলাকার কৃষক, মৎস্যজীবী ও সাধারণ মানুষ অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নদী ও উপকূলীয় এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে একদিকে উর্বর কৃষিজমি ধ্বংস হচ্ছে, অন্যদিকে নদীভাঙন ও উপকূলীয় ঝুঁকি ভয়াবহ আকার ধারণ করছে। অনেক পরিবার তাদের বসতভিটা ও চাষযোগ্য জমি হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন।


মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে এলাকার পরিবেশ ও কৃষি ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়েছে। দ্রুত এসব কার্যক্রম বন্ধ না হলে ভবিষ্যতে আলেকদিয়া গ্রাম অস্তিত্ব সংকটে পড়বে। তারা অবিলম্বে বালু উত্তোলন বন্ধ, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, গ্রামবাসীর নামে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। একই সঙ্গে প্রশাসনিকভাবে নজরদারি জোরদারের আহ্বানও জানান তারা।
মানববন্ধন শেষে অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
স্হানীয় প্রবীণ বাসিন্দারা ইউএনও মোঃ ফখরুল ইসলাম কে মুখিক আরো জানায়, কুমিরায় অবৈধ বালু তোলার কারনে এলাকাবাসি একটি ড্রেজারে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।এতে প্রভাবশালী বালু খেকোরা গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করে দেয়,একজনকে আটকও করে পুলিশ।তাছাড়া বালু তোলতে বাধা দেয়ায় তারা আরো কয়েকগুণ বেশী ড্রেজার নামিয়ে দেয় সাগরে বালু তোলতে।
তাদের এই বালু খেকোর কারণে বেঁড়ীবাধ তো আগে গেছে এখন বাড়ীঘর ও যেতে বসেছে।অভিলম্বে এই বালু উত্তোলন বন্ধ করতে হবে নাহয় আন্দোলন ভয়াবহ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »