বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে পৃথক ঘটনায়,বালু উত্তোলনের লুট হওয়া তেল নিয়ে হামলায় নিহত- ১ আহত- ৩, অপরদিকে গ্যারেজের মিস্ত্রী খুন বেলা হত্যার মূল সন্দেহভাজন কারামুক্ত, মীরেরহাট বাজারে ফের আতঙ্ক আমি তো সংগ্রামী মানুষ, সব সময় সংগ্রাম করে চলছি,সীতাকুণ্ডের মানুষের কাজ করতে চাই: আসলাম চৌধুরী আধিপত্যবাদ, চাঁদাবাজ, দূর্নীতিবাজ ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১১ দলীয় জোটকে ভোট দিন… ১১ দলীয় জনসভায় ডাঃ শফিকুর রহমান বিজয় না আনা পর্যন্ত বিশ্রাম নেই- সীতাকুণ্ডে জামায়াত আমীর ডা: শফিকুর রহমান।  চট্টগ্রাম জেলা তথ্য অফিসের উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক: ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের মালিকানা বুঝে নেয়া সম্ভব….! পাহাড়তলীতে গণসংযাগ কালে আসলাম চৌধুরী– বিনিয়োগের পরিবেশ নিরাপদ হলে বেকারত্ব দূর হবে তরুণ ভোটাররা চাঁদাবাজ মুক্ত সমাজ চায়,সীতাকুণ্ডে জামায়াত বিএনপির দুই চৌধুরী’র নির্বাচনী দৌঁড়ঝাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা! চন্দনাইশে সেনা অভিযানে এলজি ও ওয়ান শ্যুটিং পিস্তলসহ যুবক আটক চট্টগ্রাম-৪, সীতাকুনড আসনে নির্বাচনী প্রচারণানামূলক গাড়ির উদ্বোধন :
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ড ৫ সফল নারী কে সন্মাননা করলো সরকারী মহিলা বিষয়ক কর্মকর্তা

  • আপডেট সময়ঃ বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

নিজেকে দক্ষতা করে গড়ে তোলদে ও নিজ পরিবার সন্তানদের সুশিক্ষিত করে প্রতিষ্ঠিত করতে জীবন যুদ্ধে সফল পাঁচ নারীকে পুরস্কৃত করেছে সীতাকুণ্ড উপজেলা মহিলা বিষয়ক সরকারী দফতর।
সমাজ উন্নয়নে অসামান্য অবদান, নিজের অদম্য ইচ্ছাকে সম্বল আর চরম প্রতিকূলতাকে জয় এবং নারী উন্নয়ন ও ক্ষমতায়ন প্রভৃতি ক্ষেত্রে অবদানের জন্য এই পাঁচ অদম্য নারীকে পুরস্কার প্রদান করা হলো।
সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি এবং পরবর্তী আলোচনা সভা ও পাঁচ অদম্য নারীকে সংবর্ধনা এবং সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত শ্রেষ্ঠ অদম্য হিসেবে ৫ ক্যাটাগরিতে পাঁচজন যারা সংবর্ধিত হয়েছেন তারা হলেন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রুমা আক্তার, সফল জননী নারী হাসিনা বানু, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মেহেরুন নেছা শান্তা, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী সালমা আক্তার এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী কামরুন নাহার রেশমা। প্রথমে ফুল দিয়ে বরণ করে তাদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজের সভাপতিত্বে এবং পাতা দে বৃষ্টির পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসতিয়াক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা তোজাম্মল হোসেন, হিসাব রক্ষক কর্মকর্তা বাবলু দাশসহ উপস্থিত ছিলেন বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম বলেন, নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখে সমাজ ও নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন করেছেন পাঁচ অদম্য নারী। তাদের এসব কর্মকাণ্ড পর্যবেক্ষণ শেষে আমরা তাদের শ্রেষ্ঠ অদম্য নারী ঘোষণা করেছি। আমরা বিশ্বাস করি, তাদের সংগ্রামী জীবন অন্য অনেক নারীর জন্য প্রেরণা হয়ে উঠবে। এর আগে নারী উদ্যোক্তাদের পিঠা উৎসব উদ্ভোধন ও পরিদর্শন করেন অতিথি বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »