বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনায় হেফাজত আমিরের সঙ্গে কাজী সালাহ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময়ঃ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রাম–৪ সংসদীয় আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোঃ সালাহ উদ্দিন ৬ নভেম্বর ২০২৫ ইংরেজি তারিখ বাদ এশা ফটিকছড়ির বাবুনগর এলাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। শুরুতেই তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিগত আন্দোলন-সংগ্রামে নিহত সকল শহীদদের জন্যও দোয়া করা হয়।

সাক্ষাৎকালে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, চট্টগ্রাম–৪ আসনের সাংগঠনিক অবস্থা এবং আগামী জাতীয় নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী সৌজন্য সাক্ষাতে কাজী সালাউদ্দিনকে শুভকামনা জানান এবং শান্তিপূর্ণ রাজনৈতিক অগ্রযাত্রার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম–২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সরোয়ার আলমগীর, দুপক্ষের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »