শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় ফসল রক্ষা বাঁধ নির্মাণে গণশুনানী অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওরসহ অন্যান্য হাওরের আগাম বোরো ফসল রক্ষা বাঁধ প্রকল্পের কাজ বাস্তবায়নের লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

(৬ ডিসেম্বর) শনিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জগন্নাথপুর পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে গণশুনানী অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ, কৃষক ও ট্রাক শাখার সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, কৃষক নেতা আনকার মিয়া, কৃষক ফারুক আহমদ, সাহান মিয়া, শ্রমিক নেতা মাসুদ মিয়া প্রমূখ।

এতে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, পাউবো’র উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান কানন, উপজেলা উপসহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুদ্দিন খান, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা ট্রাক শাখার সভাপতি ও কৃষক জাহেদ আলী, ট্রাক্টর মালিক সালামত আলী, এনামুল হক, শ্রমিক ফারুক মিয়া, সালাহ উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকগণ অংশ গ্রহণ করেন।

সভায় হাওর রক্ষা বাঁধ টেকসইভাবে সম্পন্ন করতে অভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে পিআইসি কমিটি দিতে প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। এছাড়া হাওরে মাটিকাটা শ্রমিকরা নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কাছে জোর দাবি জানান। জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ তাদের আইন মেনে মাটি কাটলে প্রশাসনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »