শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার সীতাকুণ্ডের বাসিন্দা পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশে সাংস্কৃতিক প্রতিযোগিতা চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে সাতবাড়িয়া ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও সমাবেশ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে আল আমিন ইসলামিয়া সুন্নিয়া  মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতলস্থ
আল আমিন ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায়
শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠ অগ্রগতি ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর)  সকালে মাদ্রাসা মাঠে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ছাত্র-ছাত্রীদেরকে নিয়মিত মাদ্রাসায় আসা এবং পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। অভিভাবকদেরকে ছেলে মেয়েদের নিয়মিত মাদ্রাসায় পাঠানোর পরামর্শ দেন। মাদ্রাসার ভালো ফলাফল অর্জনে শিক্ষকরা আন্তরিকভাবে পাঠ দান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আল আমিন ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মুহাম্মদ শাহজাহান সিরাজ চৌধুরীর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুন্নি নূরানী বোর্ডের চেয়ারম্যান আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রেজভী। মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাদ্রাসা সুপার আলহাজ্ব মাওলানা মোঃ আবু কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের সভাপতি ইফতেখার আহমেদ জুয়েল, শাহ এমরান চৌধুরী বাপ্পা, মাদ্রাসা দাতা সদস্য মোহাম্মদ নুর নবী সওদাগর, মোহাম্মদ হোসাইন, মাস্টার মুহাম্মদ জসিম উদ্দিন, নুরুল আমিন লিটনসহ উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষক,শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »