মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে দুই শিক্ষকের অবসর উপলক্ষে সংবর্ধনা

  • আপডেট সময়ঃ রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এবং সহকারী শিক্ষিকার রঞ্জনা শ্রী ভৌমিক এর অবসর  জনিত বিদায়ী উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এই সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠান বিদায়ী দুই শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও পুরুস্কার প্রধান করেন অতিথি বৃন্দ। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের আজীবন দাতাসদস্য ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উপদেষ্টা মন্ডলীদেরও সম্মাননা দেওয়া হয়। রোববার সকাল ১১টায় স্কুল মাঠে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ সভাপতি মোঃ বেলাল হুসাইন এর সভাপতিত্বে এবং প্রাক্তন সহ-সভাপতি সুমন দাস ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন চৌধুরী’র পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি হাসান আল মামুন।
স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী অধ্যাপক লায়ন মোঃ আসলাম চৌধুরী। তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড ও শিক্ষকরা হলেন এই মেরুদন্ড গড়ার কারিগর। শিক্ষকদের বলা হয় জ্ঞানের ফেরিওয়ালা। ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে মানুষকে ভালোবেসে অকৃপণভাবে মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে সোনার বাংলা গড়ে তুলতে পারে শিক্ষক। শিক্ষকরা শিক্ষার্থীদের শিক্ষার মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়তে অগ্রণী ভূমিক রাখছেন। আজকে যারা বিদায় নিচ্ছেন তারা এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম তাদের শিক্ষাকতার মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে আজ সুনামের সাথে দেশ ও বিদেশে বিশেষ অবদান রাখছেন। তিনি এ শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর এবং সিনেট সদস্য ডক্টর সুকান্ত ভট্টাচার্য। তিনি বলেন,
শিক্ষকতা হচ্ছে পৃথিবীর প্রাচীন পেশাগুলোর একটি। ন্যায়-বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে শিক্ষকদের ভূমিকা অনন্য। সমাজের ভালো কাজ করার জন্য শিক্ষকদের প্রয়োজন। জাতির ভবিষ্যৎ শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে আর সেটা করবে একজন শিক্ষক। শিক্ষকরাই শিক্ষার্থীদের ন্যায়-অন্যায়, সৎ পথ, সঠিক পথের নিদের্শনা প্রদান করে থাকেন। সত্য-অসত্য, দেশের স্বার্থ এবং দেশের উন্নয়নের করণীয় সব বিষয়গুলো তাদের কাছে পৌঁছে দেবে একজন দায়িত্ববান শিক্ষক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা ডাক্তার কমল কদর, কাজী মোঃ মহিউদ্দিন, স্কুলের দাতা সদস্য আলহাজ্ব নুরুদ্দিন রুবেল সিআইপি, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী, আজীবন দাতা সদস্য জহুরুল আলম, ছাত্র-ছাত্রী পরিষদের উপদেষ্টা গিয়াসুল মাহমুদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলামসহ উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষকবৃন্দ, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সকল সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, বিভিন্ন স্কুল কমিটির সভাপতি, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »