সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

রাকসু ও চাকসুতে বিজয়ী সীতাকুণ্ডের দুই ভাই-বোন খালেদ ও হাবীবা

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
রাকসু ও চাকসুতে বিজয়ী সীতাকুণ্ডের দুই ভাই-বোন খালেদ ও হাবীবা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সদ্য সমাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু),হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধির নির্বাচন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধির নির্বাচনে বিজয়ী হয়েছেন সীতাকুণ্ডের সন্তান দুই ভাইবোন।
এরা হলেন, রাকসু কেন্দ্রীয় সংসদে সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী হিসাবে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এ বি এম খালেদ। খালেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অপরদিকে চাকসু নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদে অভিযাত্রিক ছাত্রী ঐক্য প্যানেল থেকে সর্বোচ্চ ৭১৬ ভোট পেয়ে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন উম্মে হাবীবা।
উম্মে হাবীবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
তারা দুই ভাই-বোন সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের জাফরনগর গ্রামের মুহাম্মদ মঈন উদ্দীন বাহার ও সামিনা আক্তার দম্পতির উম্মে হাবীবা বড় সন্তান এবং খালেদ দ্বিতীয় সন্তান।

তাদের এই বিজয়ে সীতাকুণ্ডবাসী গর্বিত, দুজনকে সীতাকুণ্ড সমিতি-চট্রগ্রাম এর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দের প্রত্যাশা- রাকসু ও চাকসুতে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে তারা সীতাকুণ্ডবাসীর মুখ উজ্জল করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »