বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
চোরের গ্রাম অপবাদ মুছতে রাস্তায় নেমেছে কুরশি, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি সীতাকুণ্ডে ঢাকাগামী চট্রলা এক্সপ্রেসে আগুন,যান্ত্রিক ক্রুটি না নাশকতা? সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনায় বীর মুক্তিযোদ্ধা মহরম আলী। সীতাকুণ্ড মুক্তিযুদ্ধাদের সকল সুবিধা দেয়া হবে,,,,আসলাম চৌধুরী। খুলনায় দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কা, ২ জন নিহত সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে আসলাম চৌধুরী’ র শুভেচ্ছা বিনিময় গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

খুলনার দাকোপে পাওনা টাকা আদায়ে সার ও বিষ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

  • আপডেট সময়ঃ শনিবার, ১ নভেম্বর, ২০২৫

খুলনা ব্যুরো প্রধানঃ

পাওনা টাকা না দিয়ে উল্টো হয়রানীর অভিযোগ তুলে দাকোপ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সার ব্যবসায়ী পরিতোষ বর্মন। দেওয়া হচ্ছে হুমকি কথিত ফেইজবুক সাংবাদিক দিয়ে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে বলে দাবী করেছেন তিনি। উপজেলার দাকোপ ইউনিয়নের রামনগর গ্রামের ক্ষুদ্র সার ও বিষ ব্যবসায়ী শনিবার বেলা ১২ টায় দাকোপ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগে বলেন, রামনগর ধোপাদী গেট এলাকায় আমার সার বিষের দোকান আছে। আমার কাছ থেকে সার বিষ বাকীতে নিয়ে দীর্ঘ বছর টাকা না দিয়ে পক্ষান্তরে আমাকে উল্টো হয়রানী করছে একই এলাকার প্রনব গাইন (স্বেচ্ছাসেবকলীগনেতা). প্রকাশ সরদার, নারায়ন সরকার, রুপক মন্ডল, মিঠুন সরকার, অসীম মন্ডল, তুলি রায়, হরিপদ মন্ডলরা। দীর্ঘ ৪ বছর টাকা আদায়ে ব্যর্থ হয়ে আমি কিছুদিন আগে তাদের বিরুদ্ধে দাকোপ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করি। সেখানে শালিসের মাধ্যমে তারা কিছু টাকা দেয়। বর্তমানে তাদের নিকট আরো ১ লাখ ১৫ হাজার ১৯৭ টাকা আমার পাওনা আছে। আমি তাগাদা দিলে তারা টাকা না দেওয়ার পায়তারায় বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে মিথ্যা হয়রানীমূলক অভিযোগ করে। যে গুলো তদন্তে মিথ্যে প্রমানিত হয়েছে। আমি তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি যেটার তদন্ত চলমান আছে। অভিযুক্তরা বর্তমানে আমাকে খুন জখম এবং হয়রানীমূলক মামলা দায়েরের হুমকি দিয়ে আসছে। এমনকি তারা উল্টো আমার নিকট চাঁদা দাবী করছে। সর্ব শেষ তারা এলাকার কথিত ফেইজবুক সাংবাদিক অসীম কুমার মন্ডল (স্কুল শিক্ষক), তাপস আরো কয়েকজনকে দিয়ে আমার ব্যবসায়ীক সুনাম নষ্ট এবং সম্মানহানীকর কথিত সংবাদ সম্মেলন দেখিয়ে ফেইসবুকে প্রচার করে। এ ছাড়া আমাকে নারী ঘটিত অপবাদ দেওয়ার অপচেষ্টায় লিপ্ত আছে। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পবিত্র সরদার, পরিমল মিস্ত্রি, শিউলী বর্মন, সুমি বর্মন, সৌরব বর্মন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »