শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্রগ্রাম বোর্ডে সীতাকুণ্ডের দুই কলেজ সেরা

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার এবং জিপিএ–৫ প্রাপ্তির সংখ্যা—দুটোই আশঙ্কাজনকভাবে কমেছে। বোর্ডে সামগ্রিক পাসের হার ৫২.৫৭ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। তবে সামগ্রিক ফলাফলের এই ধসের মাঝেও সীতাকুণ্ডের ২টি কলেজ শতভাগ পাসের গৌরব অর্জন করে নজর কেড়েছে
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা যায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২ হাজার ৯৭০ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৫৬০ জন। গত বছর পাসের হার ছিল ৭০.৩২ শতাংশ, অর্থাৎ এবার তা কমেছে প্রায় ১৮ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ৬ হাজার ৯৭ জন, যা গতবারের তুলনায় প্রায় চার হাজার কম।
বোর্ড সূত্র জানায়, ইংরেজিতে অকৃতকার্যের হার বেড়ে যাওয়ায় ফলাফলে এমন ধস দেখা দিয়েছে। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৭৮.৭৫ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৫.৩০ শতাংশ এবং মানবিক বিভাগে সর্বনিম্ন ৩৭.০৮ শতাংশ।
তবে সামগ্রিক ফলাফলের এই মন্দার মধ্যেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় ও কলেজ চতুর্থ এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজ ষষ্ঠ অবস্থানে থেকে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। একই সঙ্গে শিক্ষার মান, শৃঙ্খলা ও ধারাবাহিক অগ্রগতির দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলার আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এ বছর মোট আটটি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। এর মধ্যে সীতাকুণ্ডের দুটি কলেজ ছাড়াও রয়েছে—চট্টগ্রাম নগরের ক্যামব্রিয়ান কলেজ, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, নেভি অ্যাঙ্কোরেজ স্কুল অ্যান্ড কলেজ; আনোয়ারার কাফকো স্কুল অ্যান্ড কলেজ; রাঙামাটির বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কাপ্তাই এবং বান্দরবানের কোয়ান্টাম কসমো কলেজ।
অন্যদিকে, এ বছর বোর্ডের অধীনে পাঁচটি কলেজ থেকে কেউ পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চট্টগ্রাম নগরের মেরন সান কলেজ, সরাইপাড়া সিটি করপোরেশন কলেজ, মেরিট বাংলাদেশ কলেজ, চট্টগ্রাম জিলা কলেজ এবং চকরিয়া কমার্স কলেজ।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মোহাম্মদ ছরওয়ার আলম বলেন, “যে কলেজগুলোতে কেউ পাস করতে পারেনি, তাদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হবে। পাশাপাশি বোর্ড সামগ্রিক ফলাফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »