শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সিইপিজেডস্থ আদমস টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন: ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা, নিখোঁজ ২/৩ শ্রমিক….!

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

কাইয়ুম চৌধুরীঃ

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) আদমস টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।
১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুর থেকে শর্ট সার্কিটের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের ৯টি ইউনিট কাজ করে দীর্ঘ ৬/৭ ঘন্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারে নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ৫ নম্বর সড়কের আদমস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামক ঐ কারখানায় এ ঘটনা ঘটে।

বিষয়টি এই প্রতিবেদক কে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, কারখানাটি মূলত তোয়ালে উৎপাদন করে। দুপুর ২টা ১০ মিনিটে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস।

তিনি আরও জানান, ঘটনাস্থলে সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ স্টেশনে ৯টি ইউনিট কাজ করছে।
সর্বশেষ রাত সাড়ে আটটায় ও আগুন নিয়ন্ত্রণ আনতে না পারায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যোগদান করেছেন বলে বেপজার নিরাপত্তা ও অফিস সূত্রে জানায়। তবে কোন হতাহতের খবর দেয় নি এবং ১/২ জন নারী শ্রমিকের নিখোঁজ হওয়ার তথ্য ঐ কারখানার শ্রমিকরা সংবাদ মাধ্যমে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »