রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

“জনগণের দুঃখ-কষ্ট দূর করতে গণতান্ত্রিক পরিবর্তনে ধানের শীষের বিকল্প নেই” : শামসুল আলম।

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

কাইয়ুম চৌধুরীঃ

পশ্চিম বাকলিয়ায় উঠান বৈঠকে বিএনপি নেতার অঙ্গীকার, স্থানীয় উন্নয়ন, ড্রেনেজ সংস্কার ও বেকারত্ব দূরীকরণে অগ্রাধিকার

চট্টগ্রাম, বুধবার (৮ অক্টোবর):
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. শামসুল আলম বলেছেন, “জনগণের সমস্যা ও কষ্ট লাঘবে বিএনপি বদ্ধপরিকর। দেশের মানুষ উন্নয়নের গল্প শুনেছে অনেক, এবার বাস্তব উন্নয়ন চায়।”
বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া “বি” ইউনিটে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামসুল আলম বলেন,
“বিগত ১৭ বছর মানুষ উন্নয়নের বড় বড় গল্প শুনেছে, কিন্তু বাস্তবে এই বাকলিয়ার রাস্তায় হাঁটা দায়, ড্রেনেজ ব্যবস্থা নেই, ন্যায্য সুযোগও নেই। জনগণের এই দুর্ভোগ দূর করতে হলে গণতান্ত্রিক পরিবর্তনের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে স্থানীয় উন্নয়ন, রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, জলাবদ্ধতা নিরসন, বেকারত্ব ও মাদক সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি নেতা-কর্মী, ব্যবসায়ী, শ্রমজীবী ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা এলাকার নানাবিধ সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেখ আলাউদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ১৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সেকান্দর, ফরিদুল হক লিটন, ১৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক হাজী এমরান উদ্দিন, ১৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, ১৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন মিজান, রাজা মিয়া, শহিদ কাজেমী, এস এম ফারুক, আব্দুর সবুর, মাহমুদুর রহমান পাখি, বাকলিয়া থানা যুবদল সংগঠক মোহাম্মদ রায়হান, ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বাবলু, সদস্য সচিব মো. ফারুক, জাহেদ, জনি, সাইফুলসহ অন্যান্য নেতাকর্মীরা।
বৈঠকটি প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় ও অংশগ্রহণমূলক পরিবেশে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »