সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

 “গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে”.. বিএনপি নেতা শামসুল আলম।

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

কাইয়ুম চৌধুরীঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ শামসুল আলম ১৮ নং পূর্ব বাকলিয়া এ ইউনিটে এক উঠান বৈঠকে বলেন,গনতন্ত্র অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে,দূর্নীতিবাজ, লুটতরাজ,স্বৈরাচারদের রোখতে হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের ডাকে সারা দিয়ে ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করতে হবে।

বৈঠকে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন কর্মসূচি নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি আরো বলেন, “দেশে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি বলেন, “৩১ দফা ঘোষণার মূল লক্ষ্য হচ্ছে জনগণের হাতে রাষ্ট্রক্ষমতা ফিরিয়ে দেওয়া, প্রশাসনে জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও দমননীতির অবসান ঘটানো।”

বৈঠকে স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও বিভিন্ন পেশাশ্রেণির মানুষ অংশ নেন এবং এলাকার জনগণের সমস্যাবলি তুলে ধরেন।

গতকাল বাকলিয়া উক্ত উঠান বৈঠকের সভাপতিত্ব করেন ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আলী আজগর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার আলহাজ্ব মোঃ তৈয়ব, ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আক্তার খান। এছাড়াও ওয়ার্ড বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ন সম্পাদক হাজি মোহাম্মদ হারুন, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল আজিজ, আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর, সিরাজ কোম্পানি, আব্দুল মান্নান, এডভোকেট সাহেদ, আমির হোসেন সওদাগর, ফার্নিচার সমতির সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ সুমন, মোঃ আবু , মোঃ লোকমান, মোঃছগির, জানে আলম রাজামিয়া, আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা ওমর ফারুক, সাইফুল, সানাউল্লাহ, সাজ্জাদ, লিটন, হাসান, ইউনুস, সেকান্দার ওসমান, জিয়া,জামাল,ফরিদ, আজমাইন। মহিলা দলের নেত্রী কামরুন্নেসা মহিলা, ছাত্রদল নেতা আসিফ সহ প্রমুখ।

অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনা ও স্থানীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণির মানুষের মতামতের মধ্য দিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »