বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৩৫ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এখন টিভি চট্টগ্রামের ব্যুরোপ্রধান হোসাইন আহমেদ জিয়াদ বাদী হয়ে এ মামলা করেন। মামলায় শুক্কুর (৩৮), ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন (৪২), শাহেদ আলী (৪৫), আহমেদ উল্লাহ বাবুর্চি (৫০), বাবুসহ (৩৮) অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারের জেরে গত শনিবার সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত ও ১৩ জন গুলিবিদ্ধ হন। সংঘর্ষের পরদিন রোববার সকালে এখন টিভি চট্টগ্রামের ব্যুরোপ্রধান হোসাইন আহমেদ জিয়াদ, ক্যামেরাপারসন পারভেজ রহমানসহ অন্য সহকর্মীরা তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে সন্ত্রাসী শুক্কুর, ইয়াসিন শাহেদ আলী, আহমেদ উল্লাহ বাবুর্চি ও বাবুর নেতৃত্বে অজ্ঞাতনামা ২০-৩০ জন সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র ও পাথর দিয়ে সাংবাদিকদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে জখম করে। সন্ত্রাসীরা সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর করে। একপর্যায়ে তারা সাংবাদিকদের হাতে থাকা ক্যামেরা, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এতে সাংবাদিকদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »