রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ইসলামী ব্যাংক চাকরিচ্যুতদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফৌজদারহাটে অবরোধ প্রশাসনের আস্বাসে প্রত্যাহার

  • আপডেট সময়ঃ শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

কাইয়ুম চৌধুরী ( চট্টগ্রাম) সীতাকুণ্ডঃ

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী ব্যাংকের ওএসডি ও চাকরিচ্যুত কর্মকর্তারাগন।অভিলম্বে প্রত্যাহার করে না নিলে বিহত্তর কর্মসূচী নেবে বলে ঘোষনা দেন।

গতকাল শনিবার সকাল ১১টায় প্রথমে তারা ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে মহাসড়কের পাশে দাড়িয়ে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে মহাসড়কে মিছিল করে তারা সড়কে বসে পড়ে অবরোধের করেন। এসময় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত শত শত কর্মকর্তাকে বিভিন্ন ব্যানার-পেষ্টুন নিয়ে অবরোধ করতে দেখা যায়। মহাসড়কে বসে হাইকোর্টের আদেশ অমান্য কেন, মুগ্ধ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার ভাই বেকার কেন, জবাব চাই জবাব চাইসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। প্রতিবাদ সভায় ব্যাংকের নারী কর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। এতে মহাসড়কটিতে যান চলাচল ৩ ঘন্টা বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের। ভোগান্তিতে পড়তে হয় ছুটি শেষে কর্মস্থলে ফেরা চাকুরীজীবিদের। অবরোধের ফলে অনেককে গাড়ী থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যস্থলে যেতে দেখা যায়। দুপুর ১ টায় প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেন।

মানববন্ধন এ ব্যাংক কর্মকর্তারা প্রতিনিধি কে জানান, এই অঞ্চলের ৪০০ কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি ৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এতে তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। জীবন নিয়ে হতাশার মধ্যে রয়েছেন। চাকরিচ্যুতি, ওএসডি এবং শাস্তিমূলক বদলী প্রত্যাহারসহ বিভিন্ন দাবী জানান অবরোধকারীরা। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবীগুলো মানেনি। অবরোধকারীরা বাংলাদেশ ব্যাংকের গর্ভনর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে দাবী আদায় না হলে বৃহত্তর কর্মসূচীর ঘোষনা দেওয়া হয়। এর আগে গত শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন চাকরিচ্যুতরা।
ইসলামী ব্যাংকের কর্মচারী আশরাফুল হক বলেন, আমরা বেতন পাচ্ছি না।
আমাদের অফিসিয়াল আইডি ও একাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। চাকুরীর আট বছর পর এসে মূল্যায়ন পরীক্ষা নেওয়া মানে চাকুরিচ্যুতি করার পর কেউ যাতে কর্তৃপক্ষকে কিছু বলতে না পারে সে পথ ক্লিয়ার করা।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান প্রতিনিধি কে বলেন, আন্দোলনকারীদের সাথে তাদের সমস্যা নিয়ে আলোচনা করি। বিষয়টি সংশ্লিষ্টদের অবগতি করা হবে এই আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম প্রতিনিধি কে জানায়,ঘটনাস্হলে অবরোধকারীদের সাথে আলাপ করি,তাদের দাবীগুলো সংগ্রহ করি,এসব সরকারের উচ্চ পর্যায়ে
উপস্হাপন করার আস্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »