শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে সাজেক এর দুর্গম এলাকা ভূয়াছড়িতে উন্নয়ন ও মানবিক সহায়তা

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এর দুর্গম ভূয়াছড়ি এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুর্গম ভূয়াছড়ি এলাকার উন্নয়নে নৌ ঘাটে সিঁড়ি ও ক্লাবঘর নির্মাণ এর উদ্বোধন এবং এলাকার হতদরিদ্রকে নতুন ঘর উপহার তুলে দিয়েছেন বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মনিরুল ইসলাম।

এসময় তিনি বলেন, দুর্গম এই এলাকার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে রয়েছে এবং আগামীতেও থাকবে। পাহাড়ে শান্তি, সম্প্রীতি, শৃঙ্খলা ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। আপনাদের এই এলাকার উন্নয়নে আপনাদের সন্তানদের পড়ালেখার জন্য শিক্ষা উপকরণ থেকে শুরু করে রাস্তাঘাট – মন্দির যা যা প্রয়োজন আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের এই এলাকার মানুষের জীবন মান উন্নয়নে সর্বাত্মক সহায়তা দিতে সবসময় পাশে আছি।

শেষে জোন কমান্ডার উপস্থিত থেকে ভূয়াছড়ি চিল্লাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলাকার প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুলে পোশাক, ব্যাগ ও শিক্ষা উপকরণ এবং ক্লাবের জন্য ক্রীড়া সামগ্রী তুলে দেন। একই সাথে এলাকার শীতার্ত শতাধিক পরিবারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসনীয় উন্নয়নমূলক কার্যক্রম ও মানবিক সহায়তা পেয়ে ভুক্তভোগী পরিবার ও এলাকার মানুষ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। এবং এলাকার উন্নয়নে সেনাবাহিনী তাদের পাশে থাকবেন প্রত্যাশা করেছেন।

এসময় বাঘাইহাট জোনের উপ অধিনায়ক
মেজর মো. সালমান সিদ্দিক সহ বাঘাইহাট জোনের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »