বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পুত্রের বাড়িঘর ভাংচুর করে উল্লাস সীতাকুণ্ডে সংবাদ সম্মেলনে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সিলেটে তরুণদের কণ্ঠে নীতি পরিবর্তনের ডাক: জলবায়ু ও স্বাস্থ্যসেবা

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু প্রকৃতি বা জীবিকাতেই সীমাবদ্ধ নয় এটি সরাসরি প্রভাব ফেলছে তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায়। এই বাস্তবতাকে সামনে রেখে সিলেটে দিনব্যাপী বিভাগীয় যুব কর্মশালা অনুষ্টিত হয়।

(২৮ আগস্ট ২০২৫ ) বৃহস্পতিবার পরিবার পরিকল্পনা ভবন বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সিলেট।

সকাল ৯ টা থেকে শুরু হয়
দিনব্যাপী বিভাগীয় যুব কর্মশালা। কর্মশালায় হাওর, পাহাড়, চা-বাগান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ প্রান্তিক জনগোষ্ঠীর তরুণরা অংশগ্রহণ করে তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

সুইডিশ উন্নয়ন সহযোগিতা সংস্থা সিডা’র অর্থায়ন এবং ইউএনএফপিএ বাংলাদেশ-এর সহায়তায় সিরাক-বাংলাদেশের আয়োজন করা এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল-জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার তরুণদের অভিজ্ঞতা সংগ্রহ করে অন্তর্ভুক্তিমূলক নীতিগত প্রস্তাবনা তৈরি করা।

অংশগ্রহণকারী তরুণরা দলভিত্তিক আলোচনায় জানান, হাওরের বন্যা, পাহাড়ের ভূমিধস কিংবা চা-বাগান এলাকার দারিদ্র্য-এসব কারণে তারা মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। এর সরাসরি প্রভাব পড়ে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায়ও।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস. এম. সৈকত। সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক আবু সালেহ মো. ফোরকান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. আনিসুর রহমান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহিনা আক্তার এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নিয়াজুর রহমান।

স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, বন্যা-প্রবণ এলাকায় নারীদের স্যানিটেশন ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি চা-বাগান ও হাওর অঞ্চলের বিশেষ চাহিদাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ আমান উল্লাহ বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার ২০ শতাংশই কিশোর-কিশোরী। যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নীতিগত পরিবর্তনে এই তরুণ প্রজন্মের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সমাজের মানসিকতা ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন ছাড়া কোনো স্থায়ী অগ্রগতি সম্ভব নয়, আর সেই পরিবর্তন আনতে তরুণরাই মূল ভূমিকা রাখতে পারে।

সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস. এম. সৈকত জানান, ‘তরুণদের মতামত সংগ্রহ করে আমরা একটি শ্বেতপত্র তৈরি করব এবং তা স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রদান করব, যাতে তাদের চাহিদা নীতিনির্ধারণে প্রতিফলিত হয়।

কর্মশালায় তরুণরা কাঠামোবদ্ধ প্রশ্নপত্রের মাধ্যমে মতামত দেন এবং বিশেষজ্ঞরা সেসব থেকে প্রাসঙ্গিক নীতিগত সুপারিশ তুলে ধরেন। অনুষ্ঠানে সিরাক-বাংলাদেশের প্রোগ্রাম লিড শাহীনা ইয়াসমিন, ইনোভেশন অ্যান্ড ইয়ুথ স্পেশালিস্ট মো. নাজমুল হাসান, ফাইন্যান্স ও অ্যাডমিন কো-অর্ডিনেটর ওমর ফারুক খান এবং কমিউনিকেশন অফিসার এনামুল হক রনি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »