শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চোরের গ্রাম অপবাদ মুছতে রাস্তায় নেমেছে কুরশি, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬


বিশেষ সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের বৃহত্তর কুরশি গ্রামের বাসিন্দারা চুরি, মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।


বৃহস্পতিবার (২৬ মার্চ) মোহাম্মদগঞ্জ বাজারে আয়োজিত এ মানববন্ধনে ছাত্র-জনতা, প্রবাসী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই হাজার পরিবারের এ গ্রামটি কিছু অসাধু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে ‘চোরের গ্রাম’ হিসেবে পরিচিতি পাচ্ছে, যা গোটা গ্রামের জন্য অপমানজনক। এ অবস্থায় গ্রামের সুনাম ও আত্মমর্যাদা রক্ষায় সবাই ঐক্যবদ্ধ হয়ে চুরি নির্মূলের জন্যে উদ্যোগ গ্রহণ করেন।


এ লক্ষ্যে প্রবাসী ও শিক্ষার্থীদের উদ্যোগে একটি ‘চুরি নির্মূল কমিটি’ গঠন করা হয়। কমিটির পক্ষ থেকে অভিযুক্তদের নিয়ে বৈঠক করে তাদের কাছ থেকে লিখিত অঙ্গীকার নেওয়া হয় যে, তারা ভবিষ্যতে আর চুরির সঙ্গে জড়িত থাকবে না। তবে অভিযোগ রয়েছে, পবিত্র রমজান মাস শেষ হওয়ার আগেই পুনরায় বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটছে। এমনকি চুরি হওয়া গরু ফেরত দিতে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের ঘটনাও ঘটছে বলে জানান গ্রামবাসী।


গত ২৫ মার্চ স্থানীয়রা মোহাম্মদগঞ্জ বাজারে এক বৈঠকের মাধ্যমে বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করেন। পরবর্তীতে উত্তেজিত জনতা এক অভিযুক্ত ব্যক্তির বাড়িতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন এলাকাবাসী।


মানববন্ধনে বক্তারা দ্রুত চুরি, মাদক (মদ, গাঁজা) ও সব ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রশাসনের কার্যকর ও কঠোর হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, গ্রামের সুনাম রক্ষা করতে হলে চুরি বন্ধ করতেই হবে। এ ক্ষেত্রে প্রশাসনের কঠোর ভূমিকা অত্যন্ত জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »