শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০ সীতাকুণ্ডের মাদামবিবির হাট দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে জুয়ার দেনা টাকা পরিশোধ করতে না পেরে আইনজীবির আত্মহত্যা

  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অনলাইন জুয়ার ঋণের চাপে এক তরুণ আইনজীবীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ২নং বরৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল এলাকার মান্নান মেম্বার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত এডভোকেট ফয়সাল আহম্মেদ (৩৫) স্থানীয় বাসিন্দা ফারুক আহম্মেদের ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এতে তিনি বিপুল পরিমাণ ঋণে জড়িয়ে পড়েন। আর্থিক চাপ ও মানসিক হতাশা থেকে তিনি গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে পুলিশ। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে অনলাইন জুয়ার আসক্তির কারণে আর্থিক সংকট ও পারিবারিক অস্থিরতা বাড়ছে। সচেতন মহল মনে করছে, এ ধরনের প্রবণতা রোধে পরিবার ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »