সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে সাঙ্গু নদীতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে সাঙ্গু নদীতে ডুবে মারা গেছে ২ বছর বয়সী শিশু মোঃ রাফসান উদ্দিন। সোমবার (১৭ নভেম্বর ) চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দিয়াকুল দারগাকাটা এলাকার সাঙ্গু নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু মোঃ রাফসান উদ্দিন চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৯নম্বর ওয়ার্ড দিয়াকুল খানসাহেব পাড়া নাজিম মেম্বারের বাড়ি এলাকার মো. আবদুল করিমের ৪র্থ সন্তান।

মৃত্যুর খবর নিশ্চিত করেন দোহাজারী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ নাজিম উদ্দীন। তিনি জানান, সকাল ৯ টার দিকে মায়ের সাথে সাঙ্গু নদীতে যায় শিশু রাফসান। মায়ের অজান্তে শিশু রাফসান নদীতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি পর সাঙ্গু নদীর ১ কিলোমিটার দূরে দারগাকাটা চরে শিশুটি ভেসে ওঠে। পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। হঠাৎ ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় দোহাজারী দিয়াকুল গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। আছরের নামাজের পর জানাযা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »