
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকার বিদেশি সিগারেট, একটি ল্যাপটপ ও একটি প্রাইভেটকার সহ চারজনকে আটক করেছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর জানায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড সার্কেল অফিসারের নেতৃত্বে ফৌজদারহাট ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা ও এসআই আমিনুল ইসলামসহ পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি নীল রঙের প্রোবক্স প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ি থেকে ৩০০টি মিনি কার্টুনে মোট ৬০ হাজার শলাকা বিদেশি সিগারেট এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। পরে গাড়িচালকসহ চারজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
সীতাকুণ্ড সার্কেল অফিসার লাভীর আব্দুল্লাহ বলেন,
অবৈধ পণ্য পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply