শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে পতিতা ও দুই খদ্দেরসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানাধীন দেওয়ানের খামার গ্রামে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পতিতা ও দুই খদ্দেরসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানেরখামার গ্রামের মৃত ডাঃ আব্দুল আজিজের পুত্র মোঃ জিয়াউর রহমান জিয়ার ভাড়া দেওয়া বাড়ি থেকে ২১ অক্টোবর সোমবার রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা (তেইলানীরপাড়)গ্রামের মোঃ আনছার আলীর কন্যা মোছাঃ আসমাউল হুসনা(২৩),তেলিপাড়া গ্রামের মোঃ সিরাজুল ইসলামের পুত্র মোঃ নাইম ইসলাম (২৩)ও ভিতরবন্দ ইউনিয়নের বড়ভিটা গ্রামের শাহিদুল ইসলামের পুত্র মোঃ রাহিমুল ইসলাম নিরব (১৯)।
পুলিশ জানায়, বাড়ি ভাড়া নিয়ে পতিতাবৃত্তিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আসামীদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯০ ধারায় মামলা দায়ের করে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজার রহমানের দিক নির্দেশনায় নিয়মিত চুরি,ডাকাতি,ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম,মাদক ও পতিতাবৃত্তিসহ অসামাজিক কার্যকলাপ দমনে নিয়মিত অভিযান চলছে। ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »