
সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার জঙ্গলছলিমপুর পাহাড়ি এলাকায় অধিপত্য বিস্তার ও এলাকা দখলে নিতে ইয়াছিন ও গফুর মেম্বার বাহিনীর দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে ব্যাপক গুলাগুলির ঘটনা ঘটেছে।এতে অজ্ঞাত এক যুবকের মৃত্যু ও ১৬ জন গুলিবৃদ্ধ হয়ে আহত হয়েছেন বলে স্হানী সূত্রে জানা গেছে। তবে ঘটনার পরে গফুর মেম্বার বাহিনীর অনেক সদস্য নিখোঁজ রয়েছে বলেও সূত্রে জানা যায়।
গুলিবিদ্ধ হয়ে গফুর বাহিনীর এক সন্ত্রাসী মারা যাওয়া তথ্য পুলিশ নিশ্চিত করলেও তার পরিচয় জানাতে পারেনি। এছাড়া উভয় গ্রুপের ১৬ জন গুলিবিদ্ধ হয়েছে। তারা নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শনিবার ভোররাতে উপজেলার জঙ্গলছলিমপুর আলিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়ে আহত সন্ত্রাসীদের মধ্যে রয়েছে,
জাবেদ (৩৮), জাকির (৪৮), তানভীর (২৩), সিরাজুল ইসলাম (৪৩), ফজলুল করিম, ইসমাইল হোসেন বাবু(৩০) জাহিদুল ইসলাম (১৯), সৌরভ বড়ুয়া (১৭) মো. পারভেজ (২০), নুরুল আলম (৪০), শুক্কুর আলম (২২), রায়হান (১৮), শামীম (২৯)। তবে ইয়াছিন বাহিনীর কতজন গুলিবিদ্ধ হয়েছে তার তথ্য জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে স্থানীয় ছলিমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গফুর মেম্বার ও গোলাম গফুর নেতৃত্বে ছলিমপুর, ফৌজদারট, আল মদিনা, সিডিএ, ফকিরহাট, বাংলাবাজার, শেরশাহ এলাকার শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী জঙ্গলছলিমপুর আলিনগর অবস্হান নেয়। এসময় আলিনগর দখলে থাকা ইয়াছিন বাহিনীর সদস্যরা তাদের প্রতিরোধে এগিয়ে আসে। এতে গফুর বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে ১৬ জন সন্ত্রসী গুলিবিদ্ধ হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর গফুর বাহিনীর একাধিক সদস্য নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের উদ্ধারে পুলিশের সহযোগীতা ছেয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুণ্ড সার্কেল সহকারী কমিশনার লাবিব আবদুল্লাহ বলেন, দুই গ্রুপের সংঘর্ষে একজন মারা গেছে। তবে তার নাম পরিচয় এখনো নিশ্চত করা যায়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী টহল দিচ্ছে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply