মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিখোঁজের ৭ মাস পর পা কাটা অবস্থায় উদ্ধার শিশু রায়হান: নেপথ্যে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি চক্র? রাউজানে চাঞ্চল্যকর মোহাম্মদ করিম হত্যা মামলার রহস্য উদঘাটন, অস্ত্রসহ ৪ আসামি গ্রেপ্তার সাতকানিয়ায় ফের কুপিয়ে হত্যার অভিযোগ, কালিয়াইশে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ অবৈধ: হাইকোর্টের যুগান্তকারী রায় ও আইনি প্রেক্ষাপট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষক অংশগ্রহণে বাধ্যবাধকতা নিয়ে পরিষ্কার করলেন নির্বাচন কমিশনার প্রধান শিক্ষকের প্রচেষ্টায় তিলাই উচ্চ বিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন চন্দনাইশে স্বামীর বেধড়ক প্রহারে গৃহবধূর মৃত্যু, ঘাতক স্বামী আটক সীতাকুণ্ডে মাদকবিরোধী কমিটির ৬ সদস্যকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ১৫ মাসের শিশুকে নিয়ে কারাবাস: তদন্ত প্রতিবেদনের মারপ্যাঁচ ও প্রশ্নবিদ্ধ পুলিশি ভূমিকা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে বিশিষ্ট ব্যাংকার মোঃ আজম এর ইন্তেকাল 

  • আপডেট সময়ঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি

আল  ইসলামী ব্যাংকের এসইভিপি ও জোন প্রধান, যমুনা ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সাবেক প্রেসিডেন্ট, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার
ভাটিয়ারী বিএমএ গেট এলাকার নিবাসী ব্যাংকার  মোহাম্মদ আজম শনিবার সকালে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য কিডনিসহ নানান রোগে ভোগছিলেন। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাছাড়া তিনি ভাটিয়ারী বিজয় স্মরনী ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য, ভাটিয়ারী হাজি টিএসি উচ্চ বিদ্যালয় ও বানুবাজার সুন্নিয়া ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, এছাড়া তিনি এলাকায় সামাজ উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা বিস্তারেও অসংখ্য অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলিম উল্লা মুরাদ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু, সাধারণ সম্পাদক কাইয়ূম চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ,  গভীর শোক জানিয়েছেন।
মরহুম মোহাম্মদ আজম এর ভাগিনা জুবলি রোড শাখার যমুনা ব্যাংকের অফিসার মোঃ গিয়াসউদ্দিন টিটু জানিয়েছেন, আজ শনিবার বাদ আসর নগরীর এম.ই.এস কলেজ মসজিদ প্রাঙ্গনে ১ম নামাজে জানাযা, রোববার বাদ আসর ২য় জানাজা ভাটিয়ারী বিএমএ গেইটস্থ নিজ এলাকায় খিল্লাপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »