শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন, ৫ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত,শুক্রবার নির্বাচন

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ৫ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামীকাল ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বাকি ৪ পদের গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভোট গ্রহণ করা হবে। ১৫ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এদিন ৫টি পদে অন্য কেউ মনোনয়নপত্র জমা না দেয়ায় তারা নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঈনুদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোসলেম মিয়া, অর্থ সম্পাদক মেহেরাজুল ইসলাম মেহেরাজ, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ আবু তালেব হিরু ও সহ প্রচার ও দপ্তর সম্পাদক রাজীব দে। এখন ৪টি পদে মোট ১০ জন ভোটযুদ্ধে লড়বেন।

এর মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোজাম্মেল হক তালুকদার (আনারস), আব্দু ছবুর (দোয়াত কলম ) ও আকতার কামাল সুজন (চেয়ার)। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ সোলায়মান খোকন (দেয়াল ঘড়ি) ও মো: ইদ্রিস (বই)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল হান্নান( হরিণ) , মোহাম্মদ কামরুল হাসান (বাল্ব) ও মোহাম্মদ আবদুর রহমান (সাইকেল)। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কে এম তসলিম হোসেন (হাঁস) ও মোঃ মোরশেদুল আলম (মাছ)।

নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার মোহাম্মদ সরওয়ার আহসান জানান, মোট ১২৪ জন ভোটার ৪টি পদে ভোট প্রদান করবেন। কেননা, ইতোমধ্যে প্রার্থী না থাকায় ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করবেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »