Categories: রাজনীতি

সুরমা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন বিএনপির ২০২৫ সালের দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বেরীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট শেরেনুর আলী, নাসিম উদ্দিন লালা, মোঃ আব্দুল হাই, ফুল মিয়া চেয়ারম্যান, সদর বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান দিলু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমেদ, পৌর বিএনপির সদস্য সচিব মুর্শেদ আলম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, দপ্তর সম্পাদক শাহ আলম, সমাজকল্যাণ সম্পাদক মঈনুদ্দিন আহমদ রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম আহ্বায়ক মোঃ সুহেল মিয়া, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সদস্য আজিজুর রহমান সৌরভ, সদর কৃষক দলের সভাপতি ইকবাল হোসেন, পৌর কৃষক দলের সভাপতি রুমেন আহমেদ এবং সুরমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ খুরশিদ মিয়া।

বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় বহু সুবিধাবাদী ব্যক্তি দলের নাম ব্যবহার করে নিজেদের স্বার্থ চরিতার্থ করেছেন, কেউ কেউ দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে থেকেছেন। অথচ ওই সময় হামলা, মামলা, হুলিয়ার ভয় উপেক্ষা করে রাজপথে থেকেছেন তৃণমূলের নেতাকর্মীরা। তাদের নেতৃত্বে ছিলেন অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। নেতাকর্মীরা অভিযোগ করেন, বর্তমানে সেই সুবিধাভোগীরা আবার রাজনীতির ময়দানে ফিরে এসে নিজেকে নেতা দাবি করছেন এবং সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন পেতে প্রচারণা চালাচ্ছেন।

তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে ত্যাগী ও পরীক্ষিত নেতা অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলকে প্রার্থী করার দাবি জানাচ্ছি। এজন্য দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতাদের কাছে জোর দাবি জানান বক্তারা। আলোচনা সভা শেষে তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Press Didar

Recent Posts

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

20 minutes ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

60 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

3 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

4 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

1 day ago

This website uses cookies.