Categories: রাজনীতি

ছাতকের গোবিন্দগঞ্জে শিক্ষা ও সড়ক উন্নয়নে ৯১ কোটি টাকার বিশাল উন্নয়ন প্রকল্পের ঘোষণা

বিশেষ (সুনামগঞ্জ)প্রতিনিধি:

ছাতকের গোবিন্দগঞ্জ অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক অবকাঠামো উন্নয়নে ৯১ কোটি টাকার বিশাল উন্নয়ন প্রকল্পের ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

শনিবার (২৫ এপ্রিল) গোবিন্দগঞ্জ সায়মা সাদি মহল কমিউনিটি সেন্টারে স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য এবং বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

শনিবার (২৫ এপ্রিল) গোবিন্দগঞ্জের সায়মা সাদি মহল কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন এবং সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, ছাতক-দোয়ারা অঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে আমরা জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন করছি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই আমাদের প্রধান অগ্রাধিকার।

তিনি আরও জানান, গোবিন্দগঞ্জ অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ, পুরাতন ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ, সীমানা প্রাচীর নির্মাণ ও মেরামত-সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণসহ অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে স্থানীয় শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অপরদিকে, এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক—খাইরগাঁও-বুড়াইরগাঁও, তাজপুর-রামপুর, বুড়াইরগাঁও-মোল্লাআতা ও গোবিন্দগঞ্জ-বসন্তপুরসহ একাধিক সড়ক উন্নয়নে ২৫ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন খাতে বরাদ্দ ধরা হয়েছে ৬৬ কোটি টাকা। সব মিলিয়ে মোট ৯১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেন এমপি মিলন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এজে লিমনসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Press Didar

Recent Posts

নিখোঁজের ৭ মাস পর পা কাটা অবস্থায় উদ্ধার শিশু রায়হান: নেপথ্যে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি চক্র?

বিশেষ প্রতিনিধি: পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মানবপাচারকারী ও ভিক্ষাবৃত্তি চক্রের নির্মমতার শিকার হয়েছে ৯ বছরের…

6 hours ago

রাউজানে চাঞ্চল্যকর মোহাম্মদ করিম হত্যা মামলার রহস্য উদঘাটন, অস্ত্রসহ ৪ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে বহুল আলোচিত মোহাম্মদ করিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা…

11 hours ago

সাতকানিয়ায় ফের কুপিয়ে হত্যার অভিযোগ, কালিয়াইশে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চট্টগ্রামের সাতকানিয়ায় ফের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার…

1 day ago

চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চট্টগ্রামের চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় মিনহাজ খাতুন (২৪) নামের দুই…

1 day ago

আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ অবৈধ: হাইকোর্টের যুগান্তকারী রায় ও আইনি প্রেক্ষাপট

নিজস্ব প্রতিবেদক: ​আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের হরতাল, ধর্মঘট বা অবরোধ কর্মসূচি আহ্বান…

1 day ago

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষক অংশগ্রহণে বাধ্যবাধকতা নিয়ে পরিষ্কার করলেন নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি: ​স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট জানিয়েছেন…

2 days ago

This website uses cookies.