সীতাকুণ্ড উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে অনুমোদিত উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে মোরসালিনের নাম ঘোষণা করেছেন স্থানীয় সংসদ সদস্য।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী জানান, উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে মোরসালিনকে সদস্য সচিব ঘোষণা করা হয়। আমার নির্দেশনায় জনগণ যাতে তাদের ন্যায্য পাওনা সঠিকভাবে পেতে পারে, সেজন্যই অত্র অঞ্চলের উন্নয়নমূলক কর্মকাণ্ডের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কমিটির মিটিংয়ে সর্বসম্মতভাবে মোরসালিনকে মনোনয়ন দেওয়ায় সংসদ সদস্য হিসেবে আমিও তাঁকে উপজেলা বিএনপির সদস্য সচিব বলে ঘোষণা করছি। যেহেতু বর্তমানে আমাদের উত্তর জেলা কমিটি নেই, সেহেতু আমরা কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ করছি এবং বর্তমান উপজেলা কমিটির অনুমোদন নেওয়ার চেষ্টা চালাচ্ছি।
একটি কুচক্রী মহলের অপপ্রচারের বিষয়ে অধ্যাপক আসলাম চৌধুরী বলেন, কেউ ভালো কাজ করলে তা সহ্য করতে না পেরে একটি পক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালায়। মোরসালিনের বিরুদ্ধে চলা অপপ্রচারটিও তেমনই একটি নিছক মিথ্যাচার। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি সাধারণ জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। বিগত ১৫ বছর ধরে তিনি ফ্যাসিস্ট সরকার কর্তৃক নির্যাতিত হয়েছেন এবং নিজের বাড়িতে পর্যন্ত থাকতে পারেননি। সুতরাং, ফ্যাসিস্টদের সহযোগিতা করার প্রশ্নই ওঠে না। এ সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার মাত্র।
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমাকে প্রত্যাহার করে…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে একটি জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে লিজ নেওয়া পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে মো.…
নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী ছেলেকে বিদায় জানাতে এসে হঠাৎ অসুস্থ হয়ে…
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট এলাকায় একটি অবৈধ করাতকলে যৌথ অভিযান…
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে গ্যাস সিলিন্ডার ক্রসফিলিংয়ের অভিযোগে…
This website uses cookies.