মহাসড়কে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিওসির মোড় এলাকায় বালু বোঝাই ডাম্পার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সম্রাট (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় দোহাজারী বিদ্যুৎ সরবরাহ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সম্রাট (২২) সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়া মরফলা বাজার এলাকার আবু তাহের এর সন্তান।

পুলিশ জানায়, বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় দোহাজারী বিদ্যুৎ সরবরাহ অফিসের সামনে কক্সবাজারগামী বালু বোঝাই ডাম্পার ট্রাকের (যার নাম্বার – চট্ট মেট্টো- শ – ৯১৪) সঙ্গে চট্টগ্রামগামী মোটরসাইকেলের (যার নাম্বার – চট্ট মেট্টো- ল ২০-৮৫৭৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মোঃ সম্রাট রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. টিপু মজুমদার জানান, হাসপাতালে আনার আগেই সম্রাটের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার এসআই মহিউদ্দিন ভূইয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহত সম্রাটের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডাম্পার ট্রাক ও মোটর সাইকেল দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ডাম্পার ট্রাক ও মোটর সাইকেল দোহাজারী হাইওয়ে থানায় আটক রয়েছে। ডাম্পার ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।###

ছবির ক্যাপশনঃ ডাম্পার ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত সম্রাট।

Press Didar

Recent Posts

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

22 minutes ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

1 hour ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

3 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

4 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

1 day ago

This website uses cookies.