চট্টগ্রামের চান্দগাঁও রেলওয়ে এলাকায় ছিনতাইকৃত পৌনে ১৫ লাখ টাকা উদ্ধার: ৫ জন কে আটক…!

বিশেষ প্রতিনিধিঃ

মহানগরীর চান্দগাঁও থানাধীন রেলস্টেশনস্থ বাদীর রফিক স্টোর নামীয় গোডাউনের সামনে হতে আসামী মোঃ সুমন, মোঃ আলী, মোঃ রাকিব, মোঃ মাঈন উদ্দিন সহ একাধিক অজ্ঞাতনামা লোকজন মিলে ভীতিসন্ত্রস্থ পরিবেশ সৃষ্টি করে বাদীর ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য বিক্রয়ের একটি সাদা প্লাস্টিকের বস্তায় নগদ ১৯,৭৩,৪০০/-(উন্নিশ লক্ষ তিয়াত্তর হাজার চারশত) টাকা ও ০১টি কালোব্যাগে থাকা নগদ ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) টাকা এবং ০১টি এ্যান্ডয়েড ফোন জোর পূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগ দাখিল করেন।

উক্ত অভিযোগের ভিত্তিতে গত ১০সেপ্টেম্বর রাতে চান্দগাঁও থানার মামলা নং-১০, তাং-১০/০৯/২০২৫ইং, ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন। ২০০২ এর ৪(১)/৫ দায়ের করা হয়েছে।

উল্লেখিত ঘটনায় থানার ইনচার্জ মোঃ জাহেদুল কবির সত্যতা নিশ্চিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য এসআই (নিঃ) আজিজুল হক, এসআই (নিঃ) ইমরান ফয়সাল ফোর্স নিয়ে ঘটনাস্থলের আশেপাশে অভিযান চালিয়ে ১নং আসামি মোঃ সুমন তার হাতে থাকা চাইনিজ কুড়াল দ্বারা পুলিশ সহ লোকজনকে জখম করার আস্ফালন করে গ্রেফতার এড়ানোর চেষ্টা করে।

একপর্যায়ে আভিযানিক টিম গুলি ফায়ার করে স্থানীয় লোকজনের সহায়তায় আসামী ১। মোঃ সুমন (৩০) ২। মোঃ আলী (৪৫)দ্বয়কে গ্রেফতার করেন। তাদের হেফাজত হতে ০১টি চাইনিজ কুড়াল ও ০১টি টিপছোরাসহ ছিনিয়ে নেওয়া টাকা ১,৪২,০০০/- (একলক্ষ বিয়াল্লিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে চান্দগাঁও থানা পুলিশ পৃথক পৃথক অভিযান করে লক্ষীপুর জেলার চৌধুরীঘাট এলাকা হতে ঘটনায় জড়িত অপর আসামী ৩। মোঃ রাকিব (৩২) সহ তাহার সহযোগী আসামী ৪। মোঃ ফয়সাল (১৯) ও ৫। মোছা: কাজল আক্তার (২১) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃতদের নিকট হতে ছিনিয়ে নেওয়া বাকি ১৩,১৯,৬৩০/- (তের লক্ষ উনিশ হাজার ছয়শত ত্রিশ) টাকা উদ্ধার করেছে বলে জানিয়েছেন ওসি জাহিদুল করিম।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

9 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

10 hours ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

2 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

3 days ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

3 days ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

3 days ago

This website uses cookies.