শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাণীশংকৈল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা। পীরগঞ্জের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন, ৩ লাখ টাকার অর্থ বরাদ্দ দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহকালে প্রাণ হারালেন ঢাবির মেধাবী ছাত্র তরুন সাংবাদিক শিবলী

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

কাইয়ুম চৌধুরীঃ

ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও তরুণ সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী (২৪) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ৯সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৫ ইং তারিখ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। জানা যায়, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। আশেপাশে থাকা অন্যান্য সাংবাদিক ও শিক্ষার্থীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তরিকুল ইসলাম শিবলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তিনি বিভিন্ন গণমাধ্যমের হয়ে খণ্ডকালীন সাংবাদিকতা করতেন। ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহকালে তার এমন অকাল মৃত্যুতে ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাবেরী গায়েন বলেন, “তরিকুল ছিল একজন অত্যন্ত সম্ভাবনাময় তরুণ। তার অকাল মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

তরিকুল ইসলামের গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তার বাবা-মা এবং ভাই-বোনসহ পরিবারের সবাই তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
জানাজা ও দাফনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।
######
কাইয়ুম চৌধুরী
মোবাইল ০১৮১৭৭৩৭৩৬০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »