সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কারাগারে উন্নত খাবারা ,নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে একটি পরিবারের পানির লাইন,গ্যাস লাইন বিচ্ছিন্ন করে মারধর ও গৃহবন্দী করে রাখার অভিযোগ!

  • আপডেট সময়ঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে একটি পরিবারের বিল্ডিং এর পানির লাইন, গ্যাস লাইন বিছিন্ন করে দিলে পরিবারের সদস্যরা না খেয়ে মানবেতর জীবণ যাপন করতে হচ্ছে এবং মারধরের শিকার হওয়ার অভিযোগ উঠেছে।

সরেজমিনে গেলে জানা যায়, পৌরসভাস্হ ৩নং ওয়ার্ডের মহাদেবপুর গ্রামের ইসমাইল মিস্ত্রীর ছেলে মোঃ শাহাজাহানের সাথে ছোট ভাইয়ের স্ত্রী হুরে জান্নাত (৪৫), ছেলে আসির (১৯),, ভাতিজা সায়েম (৩৫) এর সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধে আদালতে মামলা চলছে। এরই জের ধরে গত ২৮ আগষ্ট শাহাজাহানের স্ত্রী ফেরদৌস আক্তার (৪২) ছেলে আবির (১৯) ও মেয়ে সরাবান তাহুরা (১৪) কে প্রতিপক্ষ হুরে জান্নাত, আখি, আসির ও সায়েম এলোপাথারী মারধর এবং শ্লীলনতাহানীর চেষ্টা চালায় বলে অভিযোগ উঠে।

এছাড়া প্রতিপক্ষরা আবিরদের ২টি সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে এবং পানির লাইন ও গ্যাস লাইন বিছিন্ন করে দেয়। পরে সাংবাদিকরা সরেজমিনে ঘটনাস্হলে গেলে তারা উক্ত ঘটনার সত্যতা পায়। সাংবাদিকরা চলে আসার পর পানির লাইন সংযোগ দিলেও গ্যাস লাইন সংযোগ দেয়নি। এ ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ইতিপূর্বেও তাদেরকে মারধর ও শ্লীলনতাহানীর চেষ্টা করার কারণে ডিবি পুলিশের তদন্তে সত্যতা পেয়ে আদালতে আসিরদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে।

জি আর মামলা নং- ৬২/২৫ইং এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০০৩/৮ ধারায় মামলা চলমান। মামলা নং- ২২/২৫ইং। এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি, তদন্ত করে আইনগত ব্যবস্হা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »