শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম চন্দনাইশে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

  • আপডেট সময়ঃ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে ওয়ান শুটার রাইফেল সহ এক যুবলীগ নেতাকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর চন্দনাইশ উপজেলা ক্যাম্পের সেনা সদস্যরা।

২০ দিনের নজরদারির পর অবশেষে একটি ওয়ান শুটার রাইফেলসহ চন্দনাইশে এক যুবলীগ নেতাকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতের নাম মোঃ মিজান (৩০)। শুক্রবার (২৯ আগস্ট) রাতে চন্দনাইশ পৌরসভার ২নং ওয়ার্ড চৌধুরীপাড়া থেকে তাকে আটক করা হয়।

চন্দনাইশ আর্মি ক্যাম্প প্রেরিত তথ্যে জানা যায়, যুবলীগ নেতা মোঃ মিজানের নিকট অস্ত্র থাকার বিষয়টি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেয়ে তার উপর নজরদারি শুরু করা হয়। ২০ দিন নজরদারির পর অস্ত্র উদ্ধারে চন্দনাইশ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইবতিসুম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে শুক্রবার রাতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চন্দনাইশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড চন্দনাইশ চৌধুরীপাড়ার মোঃ আনোয়ার হোসেনের ছেলে যুবলীগ নেতা মোঃ মিজানকে আটক করা হয়। এসময় তার স্বীকারোক্তি মতে একটি ওয়ান শুটার রাইফেল উদ্ধার করা হয়।

জানা গেছে, তার বিরুদ্ধে চন্দনাইশ থানায় ইতিমধ্যে দুটি মামলা রয়েছে। তার দেশত্যাগের উপরও নিষেধাজ্ঞা রয়েছে। পরে আটককৃত মিজানকে চন্দনাইশ থানা পুলিশে সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »