সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশের রাতের আঁধারে পাহাড়ী গাছ উধাও

  • আপডেট সময়ঃ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে রাতের আঁধারে পাহাড়ের অনেকগুলি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার দোহাজারী পৌরসভার ৯ নং ওয়ার্ডের দিয়ারকুল আশ্রয়ন প্রকল্পের পাশে মোছলেম শাহ মাজার সংলগ্ন মিলন বাবুর পাহাড়টি রাতের আঁধারে আকাশি গাছ সহ বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ কেটে নিয়ে যাচ্ছে একটি মহল। প্রতিরাতেই সংরক্ষিত বনাঞ্চল থেকে এসব গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকালে মোছলেম শাহ মাজারের সামনে মিলন বাবুর পাহাড় (খাস পাহাড়) থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে।

সরেজমিনে দেখা যায়, পাহাড়ের অধিকাংশ গাছ কাটা হয়েছে। এবং ডালপালা গুলো পাহাড়ে পেলে রাখা হয়েছে। আরো কয়েকটি গাছ কেটে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, গাছগুলো রাতে কেটে রাতেই সুবিধাজনক সময়ে ট্রাক/ মিনি ট্রাকে করে পাচার করা হচ্ছে। বনবিভাগের পক্ষ থেকে মাঝে মধ্যে অভিযান চালিয়ে চোরাই কাঠ আটক করা হলেও অধিকাংশ কাঠ পাচার হয়ে যায়। এতে এলাকাবাসী বাঁধা দিলে তাদের উপর নেমে আসে নির্যাতনের হুমকি।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানিয়েছেন, এলাকার প্রভাবশালীরা গাছ কাটার সাথে জড়িত। বনদস্যুরা প্রতিরাতে মূল্যবান গাছ কেটে নিয়ে গেলেও বনবিভাগের পক্ষ থেকে উল্লেখ যোগ্য কোনো অভিযান পরিচালিত হয়না। যার ফলে বনদস্যুরা দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠেছে।

তিনি আরো বলেন, এটা আমার সীমানার বাহিরে, আমার আওতাভুক্ত না। এ বিষয়ে ইউএনও মহোদয়ের সাথে কথা বলেন। আর যেকারো গাছ হোক না কেন, আমাদের সামনে পড়লে আমরা সেগুলো আটক করে বনবিভাগে নিয়ে আসা হয়।

চন্দনাইশ উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন জানান, দোহাজারী রেঞ্জ কর্মকর্তার সাথে কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন অনেক গুলো গাছ কাটা হয়েছে। এ বিষয়ে আমি তার সাথে কথা বলবো। এবং বিষয়টি তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »