ছাতকে অবৈধ বালু-পাথর উত্তোলন ও মাদক দমনে কঠোর ইউএনও তরিকুল।

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

নদী ও পাহাড় বেষ্টিত সুনামগঞ্জের ছাতক উপজেলা একসময় ছিল অপার সম্ভাবনার ঠিকানা। কিন্তু এই প্রাকৃতিক সম্পদের অপব্যবহার করে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল অবৈধ বালু ও পাথর উত্তোলনের শক্তিশালী চক্র। বিশেষ করে সুরমা নদীর শাখা চেলা ও পিয়াইন নদী, সংরক্ষিত বনভূমি এবং বিভিন্ন জলাধার থেকে নির্বিচারে বালু ও পাথর উত্তোলন চলে আসছিল। এই অবৈধ কার্যক্রমে সাধারণ মানুষ বারবার ভুক্তভোগী হলেও দীর্ঘদিন কেউই প্রতিবাদ করার সাহস পেত না।

এ অবস্থায় ছাতকের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর মাঠে নামেন। ২০২৪ সালের ১১ নভেম্বর দায়িত্ব গ্রহনকালে তিনি অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। এরপর থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে একের পর এক অভিযান শুরু হয়। ইউএনও তরিকুলের এই উদ্যোগ ছাতকবাসীর কাছে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, একসময় ছাতকের নদীপাড় ও আশপাশের এলাকায় ড্রেজার, বাল্কহেড ও স্টিলবডি নৌকার দ্বারা চলছিল নিত্যদিনের অবৈধ উত্তোলন। কোনো প্রতিবাদ করার সাহস ছিল না, কারণ এতে জড়িত ছিল প্রভাবশালী অসাধু চক্র। অভিযোগ জানালেও কার্যকর ব্যবস্থা নেওয়া হতো না। কিন্তু ইউএনও তরিকুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর অবস্থা বদলে যায়। তার কার্যকর পদক্ষেপের ফলে এখন অবৈধ বালু-পাথর ব্যবসায়ীরা আতঙ্কিত। যে জায়গাগুলো একসময় দিনের পর দিন ড্রেজিংয়ে ব্যস্ত থাকত, এখন সেখানে শান্তি বিরাজ করছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, জানুয়ারি ২০২৫ থেকে এ পর্যন্ত মো. তরিকুল ইসলাম ছাতকে মোট ২৩২টি মামলা করেছেন। এর মধ্যে বালু-মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর অধীনে ১৫টি মামলায় ৪ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায়সহ ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া অবৈধভাবে উত্তোলিত বালু-পাথর পরিবহনে ব্যবহৃত কোটি টাকার ড্রেজার, বাল্কহেড ও স্টিলবডি নৌকা জব্দ ও বাজেয়াপ্ত করা হয়েছে।

পরিবেশ রক্ষার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণেও তার অভিযান বলিষ্ঠ। ২০২৫ সালের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৬৪টি মামলায় ৬৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। ফলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের মধ্যে তার নাম আতঙ্কের প্রতীক হয়ে উঠেছে।

ইউএনও তরিকুল নিয়মিত বাজার মনিটরিং, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে সাধারণ মানুষের প্রশংসা কুড়াচ্ছেন। স্থানীয়রা মনে করেন, ইউএনও তরিকুল ইসলাম পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় যেমন অনড়, অপরাধীদের বিরুদ্ধে যেমন কঠোর, তেমনি তিনি ছাতকের প্রশাসনে কার্যকর পরিবর্তন এনেছেন।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

2 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

23 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.