সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডের ঐতিহাসিক ও মহাতীর্থ চন্দ্রনাথ ধাম মন্দির নিয়ে সাম্প্রদায়িক সম্প্রতি ছড়ানো গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।
বৃহস্পতিবার বিকেলে চন্দ্রনাথ ধাম মন্দির পরিদর্শনকালে তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা যেকোনো মূল্যে প্রতিহত ও কঠোর ব্যবস্হা গ্রহন করা হবে এবং এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বৃহশপতিবার বিকাল সাড়ে তিন টায় চন্দ্রনাথ ধামে পরিদর্শন করে সাংবাদিকদের উদ্দেশ্যে এই বক্তব্য রাখেন জেলার দুই শীর্ষ কর্মকর্তা জেলা প্রশাসক ফরিদা খানম ও পুলিশ সুপার সাইফুল ইসলাম শানতু।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) লাবিব আবদুল্লাহ, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, স্রাইন কমিটির সহসম্পাদক সৌমিত্র চক্রবর্তী, সদস্য অশোক চক্রবর্তী, ভবানী মন্দিরের পূজারী দীপক চক্রবর্তী ও সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিদেশে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে গুজব ছড়াচ্ছে একটি পক্ষ
সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধাম মহাতীর্থ পরিদর্শনে ডিসি ও এসপি
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ঃ
সীতাকুণ্ডে হিন্দু সম্প্রদায়ের মহাতীর্থ নামে খ্যাত কলি যুগের তীর্থ চন্দ্রনাথ ধাম মহাতীর্থ পরিদর্শন করতে জেলা চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার ধর্মীয় অনুভূতির বিপক্ষে গুজব ছড়ানোর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যা চন্দ্রনাথ ধাম তারা পরিদর্শনে আসলে এসময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুণ্ড সার্কেল লাবিব আবদুল্লাহ, স্রাইন কমিটির সহ সম্পাদক ও সাবেক প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সদস্য অশোক চক্রবর্তী, ভবাণী মন্দিনের পূজারী দীপক চক্রবর্তী,শিব চতুর্দশী উপজেলা মেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথ ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন।
উপস্থিত হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, চন্দ্রনাথ ধাম মহা তীর্থ রক্ষায় যা যা কিছুর করার প্রয়োজন সবই করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতিতি রক্ষায় জেলা প্রশাসন, আইন শৃংখলা বাহিনী, উপজেলা প্রশাসন ও স্রাইন কমিটিসহ সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমরা প্রশাসন কাজ করব আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন এরকম হলে তো হবে না।বিগত দুর্গাপূজায় জংশন হলে একটি দুর্ঘটনা ঘটেছিল।তখন ঘটনার সাথে সাথে আমি ওখানে ছুটে গিয়ে ছিলাম। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলাম।এখানেও তেমন কোন ঘটনা ঘটলে আপনারা সাথে সাথে আমাদেরকে জানাবেন আমরা ব্যবস্থা নেব।সবাই মিলে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবো।
পরিদর্শনে উপস্থিত থাকা চট্টগ্রাম পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, আমরা অতীতেও ধামকে নিয়ে আন্তরিক ভাবে কাজ করেছি।গত শিব চতুর্দশী মেলা অতীতের সব মেলা থেকে সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।চন্দ্রনাথ দামকে নিয়ে সামাজিক মাধ্যমে যে অপপ্রচার ছড়ানো হচ্ছে একটি মহলের সুনির্দিষ্ট ইন্ধন আছে বলে আমরা মনে করি। বিদেশে বসে তারা উস্কানিমূলক পোস্ট দিয়ে বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। এসব বিষয়ে আমাদের গোয়েন্দা বিভাগ গুলো কাজ করছে। এই ধরনের গুজব কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট না করার জন্য আহ্বান জানাচ্ছি। না কঠোর হস্তে দমন করা হবে।
কাইয়ুম চৌধুরী- দেশের সর্ববৃহৎ টেলিভিশন ভিত্তিক ইসলামিক রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড তারাবির নামাজের জন্য মুসল্লিদের কাছ থেকে টাকা তুলে ইমাম বা হাফেজকে পুরোপুরি…
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শঙ্খ নদী, জীববৈচিত্র্যে অনাবিল এই নদীর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের বাসিন্দা বিভিন্ন মেয়াদে সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে সংগঠন…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ড প্রেসক্লাব" এর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা…
স্বপন কুমার রায়- সিটি করপোরেশনের পর এবার দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে…
This website uses cookies.