ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সীতাকুণ্ডে গাউসিয়া কমিটির স্বাগত জুলুস অনুষ্ঠিত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-কে স্বাগত জানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখা-এর ব্যাবস্থাপনায় আয়োজিত স্বাগত জুলুস শুক্রবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

জুলুসটি আজ বিকেলে সীতাকুণ্ড উত্তর বাইপাস থেকে মোটরসাইকেল র‌্যালি ও পায়ে হেঁটে শুরু হয়ে দক্ষিণ বাইপাস পর্যন্ত গিয়ে শান্তিপূর্ণভাবে দেশ, জাতি ও বিশ্বের নির্যাতিত মুসলমানদের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে জুলুসের সমাপ্তি ঘটে।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ জানান, ঈদে মিলাদুন্নবী (সা.)-এর পবিত্রতা ও শিক্ষা ছড়িয়ে দিতে এ ধরনের শান্তিপূর্ণ আয়োজন প্রতিবছরই করা হয়।
স্বাগত জুলুসে বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য অনন্য মর্যাদার দিন। রাসূলুল্লাহ (সা.) এর আগমন মানবজাতির জন্য রহমত ও হেদায়েতের আলো। তাঁর জীবনের আদর্শ, আখলাক ও শিক্ষাকে অনুসরণ করলেই সমাজে শান্তি, ন্যায় ও মানবতা প্রতিষ্ঠা সম্ভব।
তাঁরা আরও বলেন, গাউসুল আজম (রহ.)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ দেশব্যাপী মিলাদ, জুলুস ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তরুণ সমাজকে ধর্মীয় নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী সঞ্চালনায়
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ফকিহ মুফতি আবুল আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, আলহাজ্ব মোবারক হোসেন সওদাগর, পৌরসভা বিএনপি আহবায়ক ইউসুফ নিজামি, মওলানা ফখরুদ্দিন আলকাদেরী, মওলানা আব্দুল আজিজ রজবী, মওলানা বাহাউদ্দীন।
পরিশেষে মুনাজাত পরিবেশন করেন ড. আল্লামা কামালউদ্দিন আজহারী, দেশ ও জাতির জন্য এবং সকল ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। র ্যালীতে আরো অংশগ্রহন করেন,
মোহাম্মদ খোরশেদ আলম, আলহাজ্ব মোহাম্মদ নিজামউদ্দিন চৌধুরী, আলহাজ্ব মুহাম্মদ কামাল উদ্দিন, মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মুজিব উদ্দিন, মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম, আলহাজ্ব মুহাম্মদ মুসলিম উদ্দিন, মুহাম্মদ আলাউদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ মঞ্জুর এলাহী, মুহাম্মদ শাখাওয়াত হোসাইন, আলহাজ্ব মুহাম্মদ আশরাফ হোসাইন, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ সিরাজুদ্দৌলা, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আতিকউল্লাহ, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নুরুল আলম, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নাসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ গাউসুল ফারুক, হাফেজ মাওলানা মুহাম্মদ ইকবাল জাহিদ, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, আলহাজ্ব মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ আবুল কালাম কন্ট্রাক্টর, মুহাম্মদ জানে আলম, আলহাজ্ব ইঞ্জিনিয়ার রফিক উদ্দিন আহমেদ, মুহাম্মদ রমজান আলী রুবেল, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ মুজিব উদ্দিন চৌধুরী, মুহাম্মদ গিয়াস উদ্দিন সোহেল, মুহাম্মদ আলাউদ্দিন, আলহাজ্ব মুহাম্মদ তাজু উদ্দিন সওদাগর,শাহ মুহাম্মাদ এমরান হোসাইন, মুহাম্মদ জাহেদ হোসেন, মুহাম্মদ সালাউদ্দিন মাষ্টার, মুহাম্মদ তমিজুর রহমান, মাওলানা মুহাম্মদ শরিফুল ইসলাম, মুহাম্মদ শহিদুল ইসলাম শাহিন, মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ আব্দুর রহিম।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…

17 hours ago

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…

2 days ago

সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…

3 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ…

3 days ago

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…

4 days ago

সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা:

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…

6 days ago

This website uses cookies.