সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

নিউইয়র্কে চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের বনভোজনে আনন্দ-উচ্ছ্বাসে প্রবাসীদের মিলনমেলা

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামবাসীর নিউ ইয়র্কের অন্যতম সংগঠন চিটাগাং অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার বনভোজনে আনন্দ-উচ্ছ্বাসে প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়েছে।
গত রোববার (১৭ আগস্ট) চট্টগ্রামবাসীর নিউইয়র্কের অন্যতম সংগঠন চিটাগাং অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার বনভোজনে আনন্দ-উচ্ছ্বাসে প্রবাসীদের মিলনমেলা কুইন্সের ফ্লাসিং মেডস করোনা পার্কের ছায়াঘেরা এক মনোরম পরিবেশে এই বনভোজন অনুষ্ঠিত হয়।
এতে উচ্ছ্বাস ও আনন্দের সঙ্গে অংশ নেন প্রবাসী বাঙালীরা। বিশেষ করে নিউ ইয়র্কে থাকা চট্টগ্রাম প্রবাসীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই বনভোজন যেন এক মিলনমেলায় পরিণত হয়। বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও র‍্যাফেল ড্র ছিল। দুই হাজার মানুষের আয়োজন ছিল বনভোজনে।
অ্যাসোসিয়েশনের সভাপতি মাকসুদুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আশা গ্রুপের চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান, সম্মানিত অতিথি ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এম বিল্লাহ,আরো উপস্হিত ছিলেন,
অর্গানাইজিং সেক্রেটারী মোঃ ফরহাদ,
বনভোজন উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মোঃ এম বিল্লাল, প্রধান সমন্বয়কারী শিমুল বড়ুয়া, সদস্য সচিব আকতার উল আজম, যুগ্ম আহ্বায়ক আলী আকবর বাপ্পী, মো. আইয়ুব আনছারী, সুমন উদ্দিন, সমন্বয়কারী মো. ফরহাদ, নুরুস সোফা, শওকত আলী, যুগ্ম সদস্য সচিব হারুন মিয়া ও মোহাম্মদ শাহ আলম। চট্টগ্রাম সমিতির বনভোজনে গ্র্যান্ড স্পন্সর ছিল আশা গ্রুপ, আর প্লাটিনাম স্পনসর অ্যাটর্নি মঈন চৌধুরী, সিলভার স্পন্সর ব্যবসায়ী ইকবাল হায়দার। আরো যারা স্পন্সর করেছে তারা হলো বারী গ্রুপ, জাহিদ মিন্টু, কালুসটান্স, স্টাইলার শিপিং, শেখ ফরহাদ, নুরুল আজিম, আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন, শাবানাহ ট্রেডিং, হোম সেন্ট্রাল, ব্যবসায়ী আলমগীর হোসেন, সমাজসেবক মোঃ হাশেম, মোহাম্মদ শাহাবুদ্দিন, এক্সিট রিয়েলিটি প্রাইম, ফারুকুল ল ফার্ম, মোঃ ফাহিম জান, রাধুনী সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট, ম্যাস মিউচুয়াল, ব্লু গ্রিন, নুরুজ্জামান সরদার, এম এইচ মেডিক্যাল সার্ভিস, খোকন কে চৌধুরী, স্ট্যান্ডার্ড এক্সপ্রেস, সাধন কর, গ্রীন হাউজ, জনতা ফার্মেসি, দেশ বাংলা ফার্মেসী, এভারগ্রিন ফার্মেসি, এশিয়ান ফার্মেসি, রবিউল চৌধুরী, সূচনা সুপার মার্কেট, ম্যাক্স লাক্সারি। মিডিয়া পার্টনার হিসেবে ছিল এটিভি, সাদা কালো ও ইউএসএ বাংলা।
সার্বিক সহযোগিতায় ছিলেন- মাসুদ সিরাজী, তমাল কে চৌধুরী, সুশান্ত দত্ত, মো. এ ওয়াদুদ, মোহাম্মদ জয়নাল আবেদীন ও মোহাম্মদ জাহিদুল আজম, নিউ জার্সি থেকে উপস্থিত ছিলেন- আব্দুর রফিক, দিদার চৌধুরী, মোহাম্মদ সরওয়ার, মো. এনাম, কাউসার চৌধুরী, মজিবুল হক, আনিস মাহমুদ, হাফেজ মোহাম্মদ ইদ্রিস, বুলবুল চৌধুরী, মুনতাসির বিল্লাহ, কাজী জোনায়েদ ও ফয়েজ আলম, স্ট্যামফোর্ড কানেক্টিকাট থেকে এসেছেন- মোহাম্মদ জামান, নুরুল হক, জাফর সালেহ, সেলিম জামাল, মোস্তাক জামান, মোহাম্মদ জসিম, ইমরান রহিম, মো. জাহাঙ্গীর আলম, ব্রিজ ফোর্ড কানেক্টিকাট থেকে এসেছেন- এম শওকত হোসেন চৌধুরী, এম জাসেদুল আলম জাস, আরিফ এম জুবায়ের, মোক্তার আহমেদ, মো. শাহাজাহান।
ফেলাডেলফিয়া থেকে ছিলেন, মেয়র মোহাম্মদ আবু তৈয়ব, এনাম চৌধুরী, মঈনউদ্দিন, জাহেদ চৌধুরী, ফেরদৌস হাসান, মো. বখতিয়ার উদ্দিন।এছাড়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এম রেজা, বাংলাদেশ সোসাইটির সাবেক চেয়ারম্যান ও ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য মো. শাহজাহান সিরাজী, আজীবন সদস্য আবুল কাশেম ভূইয়া, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ কানেক্টিকাট এর সভাপতি নুরুল আলম, চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আল জুবায়ের মানিক, আজীবন সদস্য ও সাবেক সভাপতি সরোয়ার চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য হাসান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মেহবুবুর রহমান বাদল, সাবেক সভাপতি মোঃ আহসান হাবিব, সাবেক উপদেষ্টা হাজী শফিউল আলম ও মোঃ জসিম উদ্দিন, সাবেক নির্বাচন কমিশনার মুজিবুল হক, ডা. আতাউল ওসমানী, সাবেক সাধারণ সম্পাদক শাহাজাহান মাহমুদ, সাইয়েদুল আলম, আমজাদ হোসেন ভূঁইয়া, সাবেক নির্বাচন কমিশনার মীর কাদের রাসেল, মাসুদ সিরাজী, ইকবাল হোসেন, বাক এর সাধারণ সম্পাদক এ কে এম মেজবাহ উদ্দিন ও মহিউদ্দিন চৌধুরী খোকন।
প্রধান অতিথি সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান তার বক্তৃতায় বলেন আমি আমেরিকা আসার পর থেকেই চিটাগাংবাসীর সাথে আমার একটা সম্পর্ক গড়ে উঠে। তাদের আজকের এই সুন্দর আয়োজন ছিল ঐক্যের ফলে।কারণ আমাদের প্রবাসে ঐক্যের কোনো বিকল্প নেই। সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। আজকের এই আয়োজন প্রমাণ করে যে চিটাগাংবাসী ঐক্যবদ্ধ।
অনুষ্ঠানের সভাপতি মাকসুদুল হক চৌধুরী
চিটাগাং অ্যাসোসিয়েশনের বনভোজনে সবাইকে আসার জন্য ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »