Categories: জাতীয়

চন্দনাইশে যৌথ বাহিনীর হাতে সাতকানিয়ার শীর্ষ মাদক কারবারি আটক

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে সাতকানিয়ার শীর্ষ মাদক কারবারিকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। সাতকানিয়া থানাধীন চর খাগরিয়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশসহ যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৬১৮ পিস ইয়াবা ও ১২৬ গ্রাম গাজাসহ মো. পেয়ারু (৪০) নামে শীর্ষ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সে সাতকানিয়া উপজেলার চরখাগরিয়া চেয়ারম্যানপাড়া ৩নং ওয়ার্ডের নজি মিয়ার ছেলে।

সোমবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে চন্দনাইশ উপজেলার সাতকানিয়া থানাধীন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব নেতৃত্বে একদল সেনা সদস্য ও পুলিশ সদস্যসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে মাদকসহ আটক করা হয়।

সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, ধৃত মাদক কারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব জানান, আটক আসামি একজন চিহ্নিত মাদক কারবারি। আর্মির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬১৮ পিস ইয়াবা ও ১২৬ গ্রাম গাজাসহ মো. পেয়ারু (৪০) নামে শীর্ষ এক মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা মাদকসহ আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সাতকানিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

1 hour ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

23 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.