Categories: জাতীয়

সীতাকুণ্ডে ১২ ঘন্টার ব্যবধানে দুইটি অজ্ঞাত লাশ উদ্ধার!

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

‎সীতাকুণ্ডে দশ ঘন্টা ব্যবধানে দুটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) সকাল দশটার দিকে উপজেলা সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের আমিন সওদাগরের পুকুরে একটি অজ্ঞাত মহিলার লাশ ভাসতে দেখতে পান স্থানীয়রা।

স্থানীয়রা লাশের খবর সীতাকুণ্ড থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
অপরদিকে রোববার রাত সাড়ে আটটার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার সমুদ্র উপকূল থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালীউদ্দিন আকবর বলেন, সাগর উপকূল জোয়ারের পানিতে একটি অর্ধগলিত অজ্ঞাত পুরুষের লাশ ভেসে এসেছে।
এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে গাউছিয়া কমিটির সহযোগিতায় লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট পরবর্তী ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।
এব্যাপারে সীতাকুণ্ড থাকায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

14 minutes ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

2 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

22 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

22 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.