Categories: জাতীয়

সীতাকুণ্ডে জেলা প্রশাসকের সাথে সলিমপুর ইউনিয়নবাসীর নাগরিক সেবা নিয়ে গণশুনানী

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ডে জেলা প্রশাসকের সাথে সলিমপুর ইউনিয়নবাসীর নাগরিক সেবা নিয়ে দীর্ঘক্ষণ গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১০নং সলিমপুর ইউনিয়নবাসীর নাগরিক সেবা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় গণশুনানী অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক ফরিদা খানম,বিশেষ অতিথি,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাদি উর রহিম জাদিদ, এছাড়া উপস্হিত ছিলেন,কৃষি কর্মকর্তা হাবিব উল্ল্যাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা কলল্লো বড়ুয়া, প্রকৌশলী আলমগীর বাদশা,প্রকল্প কর্মকর্তা জামিরুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেছা প্রমূখ


গণশুনানীতে জেলা প্রশাসক ফরিদা খানমের উপস্হিতিতে জনগণের পক্ষ থেকে ১৭ জন ভূক্তভোগী এলাকার ২৫টি সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষনিক কয়েকটি সমস্যার মধ্যে শ্মশানসহ দ্রুততম সময়ে এবং ৩ মাসের মধ্যে আরো কিছু সমস্যা সমাধান করে দেয়ার জন্য ইউএনওকে নির্দেশ দেন।এতে
জেলা প্রশাসক তার বক্তৃতায় বলেন, জঙ্গল সলিমপুরে যে তথ্য কেন্দ্রটি হওয়ার কথা ছিল তা তিনি তথ্য মন্ত্রণালয়ে লেখালেখি করলে মন্ত্রণালয় সেখানে তথ্য কেন্দ্র করবেন না এবং গুরুত্বপূর্ণ সমস্যা গুলোর মধ্যে জঙ্গল সলিমপুর এলাকায় বসবাসকারী ২ লাখ অধিবাসী যাতে তারা বাসচ্যুত না হয়,সে জন্য তিনি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রধানকে লিখিত আকারে জানাবেন। একথা শুনে উপস্হিত জঙ্গল সলিমপুরবাসী উৎফুল্ল হয়ে ফরিদা খানমকে স্বাগত জানান।
তিনি আরো বলেন, ৫ আগষ্ট আমরা আরেকবার স্বাধীন হয়েছি। সুতরাং হত দরিদ্র অসহায় যারা কোন সমস্যায় আছেন তারা সরাসরি আমার কাছে চলে আসবেন এবং আমার সাধ্যমত যতটুকু সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ।

Didar

Recent Posts

রাণীশংকৈল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক পরিমণ্ডলে একটি ব্যতিক্রমী আলোচিত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । যে…

4 hours ago

পীরগঞ্জের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন, ৩ লাখ টাকার অর্থ বরাদ্দ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭নং হাজিপূর ইউনিয়নের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন হিসেবে…

4 hours ago

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

1 day ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

2 days ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

2 days ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

3 days ago

This website uses cookies.