Categories: Uncategorized

পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের আত্মপ্রকাশ

বিশেষ সংবাদদাতা-

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এবং অবহেলিত পতেঙ্গাবাসীর দীর্ঘদিনে যৌক্তিক প্রাণের দাবিগুলো
বাস্তবায়নের লক্ষ্যে গঠন করা হয় পতেঙ্গা নাগরিক অধিকার ফোরাম।

বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মুজিবুল হক কোম্পানির আহ্বানে এক আলোচনা সভায় পতেঙ্গার সকল নাগরিকের সম্মিলিত প্রচেষ্টা ও অংশ গ্রহনের মধ্যে দিয়ে যাত্রা শুরু হয় পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের।

গতকাল ২৭ জুলাই বিকাল ৪টায় পতেঙ্গা উচ্চ বিদ্যালয় শপিং কমপ্লেক্সের সৈকত কমিউনিটি সেন্টারের হল রুমে পতেঙ্গা কাঠগড় ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা হাজী মোঃ ইদ্রিস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সিন্ধান্ত হয়েছে পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের কার্যক্রমকে আরও বেগবান করতে সমাজ সেবক হাজী মুজিবুল হক কোম্পানিকে
আহ্বায়ক, সাইফুদ্দিন মো. খালেদ সিনিয়র -যুগ্ম আহবায়ক ও নাজমুল হুদাকে সদস্য সচিব করে
আগামী এক সাপ্তাহের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের এ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ডাক্তার, ইন্জিনিয়ার,ব্যাংকার,শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী,ব্যবসায়ী,বিভিন্ন শ্রমিক সংগঠন ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ রাজনৈতিক, অরাজনৈতিক সামাজিক সংগঠনের পাশাপাশি মসজিদ, মাদ্রাসা
ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দকেও যুক্ত করা হবে।

পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে পতেঙ্গার সকল নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় রাজনীতির উর্ধ্বে থেকে জাতি,ধর্ম-বর্ণ,দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক হাজী মুজিবুল হক কোম্পানি।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

1 hour ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

23 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.