জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধঃ
চট্টগ্রামের চন্দনাইশে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি- ছিনতাই রোধে এলাকার মেধাবী, তরুন ও যুবকদের সমন্বয়ে নবগঠিত সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন ছৈয়দাবাদ ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৫ জুলাই ) বিকালে এলাকার খাঁনহাট রেলষ্টেশন চত্বরে উপদেষ্টা পরিষদ, আইনজীবী সেল, মিডিয়া সেল, ও জোন কমিটির সদস্যদের নিয়ে এই আলোচনা ও পরিচিত সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ছৈয়দাবাদ ঐক্য পরিষদের উপদেষ্টা কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার ( রাঙ্গামাটি ) আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রহিম আনচারী, আবু সাঈদ চৌধুরী, এবং মিডিয়া সেলের সমন্বয়ক চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন, আইনজীবী সেলের এডভোকেট সোহেল আরমান, এডভোকেট হুমাইরা কালাম জেনি।
এছাড়াও উপস্হিত ছিলেন, বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ মহসিন, ব্যাংকার আব্দুল মালেক, চন্দনাইশ প্রবাসী ক্লাবের উপদেষ্টা আবু ইউসুফ মামুন, শাকিফুল ইসলাম সাকিবের সঞ্চালনায় ছৈয়দাবাদ ঐক্য পরিষেদের আহবায়ক কমিটির সদস্য আরিফ উদ্দীন রাসেলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য এম হাসেম চৌধুরী, চৌধুরী আমির মোহাম্মদ ফোরকান, উত্তম বড়ুয়া, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ সেকান্দর বাদশা, আবুল হাসনাইন রাকির, মোহাম্মদ কাদের, ব্যাংকার শাহাদাত হোসেন মুরাদ।
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
This website uses cookies.