Categories: জাতীয়

যারা গ্রীণ শিপইয়ার্ড গড়ে তুলতে পারেননি,তারা ব্যবসা গুটিয়ে নিতে হতে পারে,, জেঃ সাখাওয়াত হোসেন।

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

যারা শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রীন সনদ নিতে পারেনি তাদের এ ব্যবসা গুটিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে  চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এসময় নৌ উপদেষ্টা জানান,  হংকং কনভেনশননীতি অনুসরণ করায় চট্টগ্রামের ১৬ টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রীন শিপইয়ার্ড সনদ পেয়েছে। পাইপলাইনে আছে আরও কয়েকটি। তবে বেশিরভাগ ইয়ার্ড এখনও অনুসরণ করতে পারেনি নিয়মনীতি। বিষয়টি সহজতর করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও ব‍্যবসায়ীদের আশ্বস্ত করেন উপদেষ্টা। এছাড়া গ্রীন সনদ নেয়ার সময় আরও বাড়ানো যায় কিনা তাও নিয়েও সরকার চেষ্টা করবে। এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য আরও ৩ টি জাহাজ কেনা হচ্ছে, এ খাতে আয় বাড়াতে সরকারের এ উদ্যোগ নিচ্ছে বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা। এর আগে সকালে শিপ ইয়ার্ড কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন তারা। এসময় তারা এ খাতের নানা সমস্যার কথা উপদেষ্টার কাছে তুলে ধরেন। পরে নৌ উপদেষ্টা শিপ ব্রেকিং ইয়ার্ড ঘুরে দেখেন।
ইয়ার্ড পরিদর্শনকালে উপস্হিত ছিলেন, বন্দর সচিব,নৌ বাহিনীর কমান্ডর,ইউএনও ইফতেখার হোসেন, কেএসআরএম এর ব্যবস্হাপনা পরিচালক আব্দুল করিম,শিপ ব্রেকিং এসোসিয়েশনের সচিব,অন্যন্য কর্মকর্তাবৃন্দ।

Press Didar

Recent Posts

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

17 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

2 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

24 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

This website uses cookies.