কাইয়ুম চৌধুরীঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে জুলাই-আগস্ট’২৪ শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার ( ১৮ জুলাই) আছর নামাজের পর চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়স্থ জমিয়তুল ফালাহ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের এডহক কমিটির আহবায়ক মোঃ আসলাম চৌধুরী এফসিএর সভাপতিত্বে ও এড.ইফতেখার হোসেন চৌধুরী মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য মোহাম্মদ একরামুল করিম, এম এ হালিম, কামরুল হাসান হারুন, এম ডি ফখরুল ইসলাম, গোলাম ফারুক, সোহরাব হোসেন সোহেল, সেলিম উদ্দীন, হাফিজ আল আসাদ, গিয়াসউদ্দিন, কামরুল মেহেদী, আমজাদ চৌধুরী, ডঃ মোজাফফর আহমদ, অধ্যাপক আজম খান, মোরশেদুল আলম, কাজী আতিকউল্ল্যাহ, এড. মাঈনুদ্দীন, এড. আবু সাঈদ, সাইফুর রহমান শপথ, এড.রেজোয়ান নূর সিদ্দিকী, খোরশেদ আলম কুতুবী, মামুনুর রশীদ, শাহেদুল ইসলাম, অধ্যাপক জাহাঙ্গীর আলম, কাজী সাইফুল ইসলাম টুটুল, খালেদ হোসেন, খোরশেদ আলী, ইফতেখার মাহমুদ, মেহেদী হাসান, আব্দুল্লাহ আল রায়হান, ফজলুল খসরু, ফজলুল কাদের রিপন, মশিউর রহমান, এড.সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান, মীর সোহাগ, মামুনুর রশীদ, নকিব হোসেন, মোহাম্মদ আদিল, মোহাম্মদ সায়েম প্রমুখ নেতৃবৃন্দ।
এডহক কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরী তার বক্তব্যে জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনার পাশাপাশি জুলাই বিপ্লবের দর্শনকে ধারণ করে দেশ গঠনে আত্ননিয়োগের জন্য সবাইকে আহবান জানান।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।
মো: দিদারুল আলম (দিদার) সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
This website uses cookies.