সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডের নুনাছড়ায় চুরি,ডাকাতি,মাদক পান ও বিক্রয় এর বিরুদ্ধে সমাবেশ

  • আপডেট সময়ঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫

কাইয়ুমম চৌধুরী,সীতাকুণ্ডঃ

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার পৌর ১ নং ওয়ার্ড নুনাছড়া ও সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের সর্বস্হরের জনগনের উদ্যোগে চুরি, ডাকাতি, সামাজিক শৃঙ্খলা, ইভটিজিং ও মাদক বেচা কেনা বন্ধে করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সীতাকুণ্ড পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব জাকির হোসেনের সভাপতিত্বে তরুন সমাজসেবক মোবারক হোসাইন জামশেদ ও সমাজকর্মী ইঞ্জিনিয়ার কামরুল হাসান চৌধুরীর যৌথ সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় , এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান।

সোমবার ( ১৪ জুলাই) বিকাল ৫ টায় নুনাছড়া জলিলুর রহমান জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মোঃ সেলিম উদ্দিন, প্রবীণ রাজনীতিবিদ কামাল উদ্দিন চৌধুরী,তরুন সমাজ সেবক আরিফ হোসেন জনি চৌধুরী, নুরুল ইসলাম, মোঃ নূরউদ্দিন, আমিনুল ইসলাম, সোলেমান সেলিম, ওহিদুল আলম আলমগীর, মোবারক হোসেন সহ আরো অন্যান্য সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

প্রধান অতিথি ওসি মুজিবুর রহমান বলেন,সমাজে সুশৃঙ্খলা ফিরে আনতে প্রতিটি অভিবাবকদেরকে সচেতন হতে হবে,আপনাদের সন্তান বড় হলে তাদের প্রতি নজর রাখতে হবে,তারা লেখাপড়া শেষে কোথায় যায় এবং কার সাথে মিশে খবর রাখতে হবে।

চুরি,ডাকাতি,নেশা অভ্যস্হ, নেশা বিক্রেতা কারো সাথে মিশতে দেয়া যাবেনা।এসবে যারা জড়িত তাদেরকে চিক্রিত করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন, অথবা গোপনে তাদের নাম আমাদের কাছে দিবেন, আমরা সুযোগবুঝে গ্রেফতার করে আইনগত ব্যবস্হা নেবো। এতে আমাদের কোনো ছাড় নেই ও থাকবেনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »