Categories: Uncategorized

সীতাকুণ্ড কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা ওবায়দুল হকের মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

চট্টগ্রাম সীতাকুণ্ড কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা ওবায়দুল হকের ১০৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০ ৯-০৭-২৫) সকালে মাদ্রাসা অডিটরিয়ামে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওসমান গনির সভাপতিত্বে এবং প্রধান মুহাদ্দিস মাওলানা সেলিম জাহাঙ্গীর এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বিশিষ্ট ব্যাবসায়ী ও অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র জিয়াউল হোসাইন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী ও প্রাক্তন ছাত্র মোঃ তাহের, প্রতিষ্ঠাতার প্রপুত্র ডাঃ দিদারুল আলম, মাদ্রাসার সাবেক প্রভাষক ও কথাকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলিম, প্রভাষক মাওলানা নুরুন্নবী, আতিক উল্লাহ ও পৌর সদরের বিশিষ্ট ব্যাবসায়ী মাওলানা জিয়াউল হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে মাওলানা ওবায়দুল হকের কর্ম ও জীবনের উপর বক্তিতা প্রতিযোগীতা ছাড়াও হামদ, নাত ও কেরাত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা।

উল্লেখ্য যে, বৃটিশ বিরোধী বিপ্লবী সমাজকর্মী মাওলানা ওবায়দুল হক ১৮৮৬ সালে সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসা ও ১৯১৩ সালে সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আজ ৯ জুলাই ছিল মাওলানা ওবায়দুল (র:) এর ১০৪ তম মৃত্যু বার্ষিকী।

তিনি উপজেলার বাড়বকুণ্ড মান্দারিটোলা গ্রামে ১৮৫৬ সালের ৮ জুলাই এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন এবং ১৯২১ সালের ৯ জুলাই মাত্র ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

Mohammed Alam

Recent Posts

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

24 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

2 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

4 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

24 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

This website uses cookies.