Categories: জাতীয়

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বিশেষ (সুনামগঞ্জ)প্রতিনিধি:

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা রোধে ছাতকের জয়কলস হাইওয়ে থানায় সমন্বিত সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুলাই) বিকেল ৩টায় ধারণবাজারস্থ হাইওয়ে থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট নিরসন এবং দুর্ঘটনা রোধে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি। সভায় সভাপতিত্ব করেন জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী এবং সার্জেন্ট সম্রাট হোসেন সঞ্চালনায় ,প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন—নিরাপদ সড়ক নিশ্চিতে চালক, যাত্রী, পরিবহন মালিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ সচেতনতা অপরিহার্য। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল না হলে দুর্ঘটনা কমানো সম্ভব নয়।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মির্জা মো. সাইজুদ্দিন, সিলেট আম্বরখানা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রনজিত দত্ত, সুনামগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম ও কোষাধ্যক্ষ রাসেল আহমদ। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী এবং মাইক্রোবাস সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন—অতিরিক্ত গতি, ট্রাফিক আইন লঙ্ঘন ও অদক্ষ চালকের কারণে মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত ভূমিকা অপরিহার্য। সভায় আরও জানানো হয়, গোবিন্দগঞ্জ, জাউয়াবাজার ও পাগলাবাজারসহ সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবৈধ দখল ও গড়ে ওঠা দোকানপাটের কারণে যানজট এখন নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে।

শ্রমিক নেতারা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুত কার্যকর অভিযান পরিচালনার দাবি জানান। সভায় আগামী দিনগুলোতেও সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ধারণ নতুনবাজার জামে মসজিদের ইমাম মাওলানা কুতুব উদ্দিন সালেহী।

Mohammed Alam

Recent Posts

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

31 minutes ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

1 hour ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

3 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

4 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

1 day ago

This website uses cookies.