সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ভাইয়ের যন্ত্রনায় প্রবাসী বোনসহ পরিবার অতিষ্ট হয়ে উঠেছেন।
ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের সুবিদপুর (ব্রাম্মনগাঁও) গ্রামে। এ নিয়ে এলাকায় অসন্তোষ বিরাজ করছে।
(৩ জুলাই ) বৃহস্পতিবার সরেজমিনে গ্রামের মৃত ছুরত মিয়ার মেয়ে দুবাই প্রবাসী মমতা বেগম অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই আশিকুর রহমানকে দুই দুইবার দুবাই নিয়েছিলাম যাতে অভাবের সংসারে হাল ধরতে পারে। সে বিদেশে গিয়ে এক মাসের অধিক থাকেনি। আমি দুবাই থাকলেও আমার ভাই আশিকুর রহমান দেশে ফিরে সংসারে অশান্তির সৃষ্টি করে। আমি দেশে আসার পরও তার অত্যাচার থামেনি বরং আমার উপর হামলা করেছে।
তার স্ত্রী ও ৪ সন্তান রেখে অন্য মহিলার সঙ্গে থাকছে। তার ফেলে যাওয়া স্ত্রী ও সন্তানদের আমি ভরনপোষণ করছি। তাতেও তার সহ্য হয় না। সে চায় তার স্ত্রী সন্তানদের বাড়ি থেকে তাড়িয়ে নতুন মহিলা নিয়ে এসে সংসার করতে। এতে বাধা দেয়ায় সে ক্ষিপ্ত হয়ে নানাভাবে আমাদের অত্যাচার নির্যাতন করছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, এসব ঘটনায় এ পর্যন্ত ৩টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
তিনি আশঙ্কা প্রকাশ করে আরো বলেন, আমি দুবাই চলে যাওয়ার পর আমার ভাই বাড়িতে এসে আবার বাড়িতে থাকা সবার উপর হামলা করতে পারে। এ সময় মমতা বেগমের মা, আরেক ভাই, স্ত্রী-সন্তান ও গ্রামের মুরব্বী উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আশিকুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে তার স্ত্রীর দিকে সন্দেহের তীর ছুড়েন।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…
বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…
বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…
This website uses cookies.